রোববার, ১১ অক্টোবর, ২০২৬, ঢাকা

চাঁদ দেখা যায়নি, জমাদিউল আউয়াল শুরু মঙ্গলবার

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৬, ০৭:০৪ পিএম

শেয়ার করুন:

চাঁদ দেখা যায়নি, জমাদিউল আউয়াল শুরু মঙ্গলবার

বাংলাদেশের আকাশে পবিত্র জমাদিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামী মঙ্গলবার (১৩ অক্টোবর) থেকে এ মাস গণনা শুরু হবে। আগামীকাল সোমবার (১২ অক্টোবর) রবিউস সানি মাসের ৩০ দিন পূর্ণ হবে।

রোববার (১১ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) এ এইচ এম কামরুজ্জামান।

আরও পড়ুন: ইসলামে নতুন চাঁদ দেখা ও দোয়া পড়ার গুরুত্ব

ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা বিল্লাল বিন কাশেমের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের বিভিন্ন জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) থেকে পাওয়া তথ্য পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন: মেঘের কারণে চাঁদ দেখা না গেলে বিজ্ঞানের সহায়তা নেওয়া জায়েজ?

image

সভায় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মুফতি মুহাম্মদ মুহিব্বুল্লাহিল বাকী নদভীসহ জাতীয় চাঁদ দেখা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর