রোববার, ১১ অক্টোবর, ২০২৬, ঢাকা

কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ ইহতিশামকে সংবর্ধনা দেবে সরকার

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৬, ০৬:৪৫ পিএম

শেয়ার করুন:

কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ ইহতিশামকে সংবর্ধনা দেবে সরকার

মালয়েশিয়ায় অনুষ্ঠিত ৬৬তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার হিফজুল কোরআন বিভাগে প্রথম স্থান অর্জনকারী বাংলাদেশের হাফেজ ইহতিশামুল হক হিরাকে সংবর্ধনা দেবে সরকার। আগামীকাল সোমবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ সংবর্ধনার আয়োজন করা হবে।

রোববার (১১ অক্টোবর) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন: এবার মালয়েশিয়ায় কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশি হাফেজ হিরা

চিঠিতে বলা হয়, মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে হিফজুল কোরআন বিভাগে প্রথম স্থান অর্জন করেন হাফেজ ইহতিশামুল হক হিরা। তিনি ঢাকার মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামিয়া মাদরাসার শিক্ষার্থী।

image

চিঠিতে তাঁর এ অর্জনকে বাংলাদেশের জন্য গৌরবের বলে উল্লেখ করা হয়েছে। আন্তর্জাতিক পর্যায়ে তাঁর সাফল্যকে সম্মান জানাতে সংবর্ধনার আয়োজন করছে সরকার। এ উপলক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর