শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

আল আজহারে দশ কেরাতে সনদ পেলেন বাংলাদেশি ক্বারি রায়হান মাহমুদ

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৭ পিএম

শেয়ার করুন:

আল আজহারে দশ কেরাতে সনদ পেলেন বাংলাদেশি ক্বারি রায়হান মাহমুদ

বাংলাদেশের হাফেজ মাওলানা মুফতি ক্বারি রায়হান মাহমুদ আজহারী পবিত্র কোরআনের ১০ ধরনের কেরাতে সনদ অর্জন করেছেন। সম্প্রতি মিসরে তিনি এ সনদ লাভ করেন। আন্তর্জাতিক বিভিন্ন কোরআন প্রতিযোগিতাতেও সাফল্য রয়েছে তার।

ঢাকার সাভারের রাজফুলবাড়িয়ার রাজাঘাট গ্রামে জন্ম রায়হান মাহমুদের। ছোটবেলায় সাভারের বড় মাদ্রাসায় কোরআন হিফজ করেন তিনি। পরে মাদ্রাসাতুল মাদীনা, মোহাম্মদপুরের জামিয়া রহমানিয়া আরাবিয়া থেকে দাওরায়ে হাদিস এবং কামরাঙ্গীরচরের জামিয়া আরাবিয়া রাবিউল উলুম থেকে মুফতি (ইসলামিক আইন ও ফিকহ) পড়েন। প্রতিটি স্তরেই তিনি ‘মুমতাজ’ গ্রেড অর্জন করেন।

আরও পড়ুন: বাবার দোয়ার বরকতে মসজিদে হারামের ইমাম!

লালবাগ মা’হাদুল কেরাত থেকে উচ্চতর তাজবিদ ও কেরাত শেখার পর মিসরে যান তিনি। কায়রোর আল-আজহার বিশ্ববিদ্যালয় থেকে আরবি ভাষা ও ভাষাবিজ্ঞানে ডিপ্লোমা করেছেন। বর্তমানে বিশ্ববিদ্যালয়টির তানতা শাখায় ‘উলুমুল কোরআন ও কেরাত’ বিভাগে পড়ছেন।

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতাতেও সাফল্য রয়েছে তার। মিসরের ধর্ম মন্ত্রণালয় আয়োজিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় ৫৫টি দেশের প্রতিযোগীর মধ্যে ষষ্ঠ হন তিনি। এছাড়া ‘ওফাউল আজয়াল’ ও ‘সুফারাউল হিদায়া’ আয়োজিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন।

২০২৬ সালে তারাবির নামাজ পড়াতে জাপান সফর করেন রায়হান মাহমুদ। লন্ডনে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতার জন্যও তিনি নির্বাচিত হয়েছিলেন।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর