মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

চট্টগ্রামের মেখল মাদরাসার মুহতামিম উসমান ফয়েজীর ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৮ পিএম

শেয়ার করুন:

চট্টগ্রামের মেখল মাদ্রাসার মুহতামিম উসমান ফয়েজীর ইন্তেকাল

চট্টগ্রামের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া হামিউচ্ছুন্নাহ মেখল মাদরাসার মুহতামিম মাওলানা উসমান ফয়েজী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা দেড়টার দিকে চট্টগ্রামের নিজ বাসভবনে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে পেটের বিভিন্ন জটিলতায় ভুগছিলেন। সম্প্রতি রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসা শেষে তিনি বাড়ি ফেরেন।

আরও পড়ুন: প্রবীণ আলেম লেখক আবদুল্লাহ বিন সাঈদ জালালাবাদীর ইন্তেকাল

মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালের বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর ছেলে মাওলানা এখলাস ফয়েজী। তাঁর মৃত্যুতে মেখল মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী, ভক্ত-অনুরাগী ও আলেম সমাজে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর জানাজা ও দাফনের সময়সূচি এখনো চূড়ান্ত হয়নি।

মাওলানা উসমান ফয়েজী দেশের প্রখ্যাত আলেম পরিবারের সদস্য ছিলেন। তিনি মুফতি আজম আল্লামা ফয়জুল্লাহ (রহ.)-এর কনিষ্ঠ নাতি এবং মেখল মাদরাসার সাবেক মুহতামিম আল্লামা নোমান ফয়েজী (রহ.)-এর ছোট ভাই।

আরও পড়ুন: তাবলিগ জামাতের প্রবীণ মুরব্বি মাওলানা এহসানুল হকের ইন্তেকাল

আল্লামা নোমান ফয়েজীর ইন্তেকালের পর জরুরি শুরা বৈঠকে মাওলানা উসমান ফয়েজীকে জামিয়া হামিউচ্ছুন্নাহ মেখল মাদ্রাসার মুহতামিম হিসেবে মনোনীত করা হয়।

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মেখলে অবস্থিত জামিয়া হামিউচ্ছুন্নাহ দীর্ঘদিন ধরে ইসলামি শিক্ষা ও দ্বীনি দাওয়াতের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। দেশের প্রাচীন ও শীর্ষস্থানীয় দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে এটি অন্যতম।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর