দুনিয়ার জীবনে কেউই সবসময় ষোলোআনা আপন থাকে না। তবে মহান আল্লাহ এমন একজন, যাঁকে আপন করতে পারলে তিনি কখনো পর হন না; প্রয়াত ইসলামি চিন্তাবিদ ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (র.)-এর এমন একটি বক্তব্য নিজের ফেসবুক পেজে শেয়ার করেছেন শায়খ আহমাদুল্লাহ।
পড়ুন: জীবনে অন্তত একবার নবীজির সীরাত পড়ুন: শায়খ আহমাদুল্লাহ
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) শেয়ার করা পোস্টে ড. আব্দুল্লাহ জাহাঙ্গীর (র.)-এর উদ্ধৃতি দিয়ে লেখা হয়েছে, ‘দুনিয়াতে কেউই ষোলোআনা আপন হয় না। একজনই আছেন, যাকে আপন করতে পারলে তিনি কখনো পর হন না। তিনি আমাদের সৃষ্টিকর্তা মহান আল্লাহ।’
আরও পড়ুন: দ্রুত শাস্তি নিশ্চিত করলে অপরাধপ্রবণতা কমে যাবে: শায়খ আহমাদুল্লাহ
উদ্ধৃতিটির মাধ্যমে দুনিয়ার পরিবর্তনশীল সম্পর্কের পাশাপাশি মহান আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্কের স্থায়িত্বের কথা স্মরণ করিয়ে দেওয়া হয়েছে।



