সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ঢাকা

জীবনে অন্তত একবার নবীজির সীরাত পড়ুন: শায়খ আহমাদুল্লাহ

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ২৪ আগস্ট ২০২৬, ০৭:৩৫ পিএম

শেয়ার করুন:

জীবনে অন্তত একবার নবীজির সীরাতগ্রন্থ পড়ুন: শায়খ আহমাদুল্লাহ

জীবনে অন্তত একবার হলেও রাসুলুল্লাহ (স.)-এর একটি সীরাতগ্রন্থ পড়ার আহ্বান জানিয়েছেন বিশিষ্ট ইসলামি স্কলার শায়খ আহমাদুল্লাহ।

সোমবার (২৪ আগস্ট) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান।

পোস্টে শায়খ আহমাদুল্লাহ লিখেছেন, ‘জীবনে অন্তত একবার হলেও নবীজির (স.) একটি সিরাতগ্রন্থ পড়ুন।’

আরও পড়ুন: প্রকৃত ধনাঢ্যতা হলো আত্মার: যা বললেন শায়খ আহমাদুল্লাহ

এর কারণ হিসেবে তিনি বলেন, ‘নবীজিকে (স.) ভালোবাসা ঈমানের অংশ। আর নবীজির প্রতি ভালোবাসা বৃদ্ধির অন্যতম উপায় তার জীবন সম্পর্কে জানা।’

পোস্টের শেষাংশে তিনি বলেন, ‘তাই আসুন, নবীজির সিরাত পাঠ করে ঈমানকে উজ্জীবিত করি।’

আরও পড়ুন: লাইভে শায়খ আহমাদুল্লাহর ২০ হাজার প্রশ্নের উত্তর, এবার আসছে বই

এখানে শায়খ আহমাদুল্লাহর বক্তব্যের মূল বিষয় হলো, রাসুলুল্লাহ (স.)-এর প্রতি ভালোবাসা বৃদ্ধির জন্য তাঁর জীবন সম্পর্কে জানা এবং সেজন্য সীরাত পাঠ করা জরুরি। তাই তিনি জীবনে অন্তত একবার হলেও একটি সীরাতগ্রন্থ পড়ার আহ্বান জানিয়েছেন। আল্লাহ আমাদের সবাইকে নবীজির (স.) সীরাত পাঠ করে ঈমানকে উজ্জীবিত করার তাওফিক দান করুন।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর