মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ঢাকা

‘আলহামদুলিল্লাহ’র শক্তি মনে করিয়ে দিলেন শায়খ আহমাদুল্লাহ

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ১১ আগস্ট ২০২৬, ০৬:৪০ পিএম

শেয়ার করুন:

‘আলহামদুলিল্লাহ’র শক্তি মনে করিয়ে দিলেন শায়খ আহমাদুল্লাহ

মানুষের জীবনে প্রাপ্তি-অপ্রাপ্তির হিসাব করতে গিয়ে অনেক সময় নিজের জীবনে থাকা অসংখ্য নেয়ামতের কথা ভুলে যায়। এমন পরিস্থিতিতে ‘আলহামদুলিল্লাহ’ মানুষকে নিজের রবের অগণিত নেয়ামতের কথা স্মরণ করিয়ে দেয় বলে জানিয়েছেন জনপ্রিয় ইসলামি আলোচক শায়খ আহমাদুল্লাহ।

মঙ্গলবার নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।

পোস্টে শায়খ আহমাদুল্লাহ লেখেন, ‘কখনো কখনো একটি ‘আলহামদুলিল্লাহ’ শত অভিযোগের চেয়েও শক্তিশালী।’

আরও পড়ুন: মোবাইল-সোশ্যাল মিডিয়া ব্যবহারে সতর্ক করলেন শায়খ আহমাদুল্লাহ

তিনি আরও লেখেন, ‘অভিযোগের তালিকা যত দীর্ঘই হোক, ‘আলহামদুলিল্লাহ’ হৃদয়কে মনে করিয়ে দেয়- আমার রবের নেয়ামত এখনো অগণিত।’

শায়খ আহমাদুল্লাহর বক্তব্যে জীবনের নানা প্রাপ্তি ও নেয়ামতের জন্য আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকার বিষয়টি উঠে এসেছে। না-পাওয়ার হিসাবের পাশাপাশি আল্লাহর দেওয়া অগণিত নেয়ামতের কথাও স্মরণ করার আহ্বান জানিয়েছেন তিনি।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর