রোববার, ২ আগস্ট, ২০২৬, ঢাকা

মোবাইল-সোশ্যাল মিডিয়া ব্যবহারে সতর্ক করলেন শায়খ আহমাদুল্লাহ

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ০২ আগস্ট ২০২৬, ০৬:০৭ পিএম

শেয়ার করুন:

মোবাইল-সোশ্যাল মিডিয়া ব্যবহারে সতর্ক করলেন শায়খ আহমাদুল্লাহ

জনপ্রিয় ইসলামি আলোচক শায়খ আহমাদুল্লাহ মোবাইল ফোন ও সোশ্যাল মিডিয়ার ব্যবহার নিয়ে সতর্কবার্তা দিয়েছেন।

রোববার (২ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, দুনিয়াতে মোবাইলের ভার বহন করা অনেক সহজ হলেও আখেরাতে এর দায়ভার বহন অনেক কঠিন হতে পারে।

আরও পড়ুন: কওমি মাদরাসার ভাবমূর্তি রক্ষায় ৬ দফা প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর

তিনি আরও বলেন, ‘সোশ্যাল মিডিয়া আমাদের আমলনামার অংশ। এর অপব্যবহার যেন পরকালীন আফসোসের কারণ না হয়।’

শায়খ আহমাদুল্লাহর এ সংক্ষিপ্ত বার্তায় মোবাইল ও সোশ্যাল মিডিয়ার দায়িত্বশীল ব্যবহার এবং অনলাইন আচরণে ইসলামি মূল্যবোধ অনুসরণের গুরুত্ব তুলে ধরা হয়েছে।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর