শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ঢাকা

‘হজের প্রতিটি আমল গুরুত্বের সঙ্গে পালন করতে হবে’

ঢাকা মেইল ডেস্ক
প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২৬, ০৯:১০ পিএম

শেয়ার করুন:

HAJJ
হজ প্রশিক্ষণ কর্মশালা। ছবি: সংগৃহীত

হজ ও ওমরার সেবায় নিয়োজিত বিশ্বস্ত প্রতিষ্ঠান আল ওয়াসি হজ গ্রুপ এবারও তাদের কাফেলার হজযাত্রীদের জন্য প্রশিক্ষণের আয়োজন করে। শনিবার (২৫ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে হোটেল ভিক্টরিতে দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে শতাধিক হজযাত্রীর উপস্থিতিতে হাতে-কলমে হজ প্রশিক্ষণ দেন অভিজ্ঞ মুয়াল্লিমরা।

আরও পড়ুন

হজযাত্রীদের শেষ মুহূর্তের প্রস্তুতি ও করণীয়

আল ওয়াসি হজ গ্রুপের চেয়ারম্যান মাওলানা আব্দুল গাফফার খানের সভাপতিত্বে অনুষ্ঠিত হজ প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন লালবাগ জামিয়ার সিনিয়র মুহাদ্দিস মুফতি সাখাওয়াত হোসাইন রাজী। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট আলেমে দীন মাওলানা জোবায়ের আহমদ। প্রধান হজ প্রশিক্ষক ছিলেন মিডিয়া ব্যক্তিত্ব ও হজ প্রশিক্ষক মাওলানা গাজী সানাউল্লাহ রাহমানী। প্রশিক্ষক হিসেবে আরও উপস্থিত ছিলেন মুফতি জুনাইদ বিন গুলজার, মুফতি আব্দুল্লাহ ফরহাদ, মুফতি আনোয়ারুল ইসলাম, মুফতি মিজানুর রহমান, মাওলানা মুস্তাফিজুর রহমান।

hAJJ2

প্রশিক্ষণে বক্তারা বলেন, হজ আল্লাহর নৈকট্য লাভের ইবাদত। শুধু টাকা হলেই হজে যাওয়া যায় না। এর জন্য আল্লাহর তাওফিকের প্রয়োজন পড়ে। হজের সফর কষ্টের সফর। আল্লাহকে পাওয়ার জন্য সেই কষ্ট অম্লান বদনে মেনে নিতে হবে। প্রতিটি আমল গুরুত্বের সঙ্গে পালন করতে হবে। কোনো ধরনের আলসেমি বা ঢিলেঢালা ভাব যেন না আসে। নিজেদের কোনো ত্রুটি-বিচ্যুতির কারণে যেন হজের মতো মহান ইবাদত ক্ষতিগ্রস্ত না হয় এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে।

আরও পড়ুন

হজের নিয়মকানুন কঠোরভাবে পালনের আহ্বান শায়খ সুদাইসের

আল ওয়াসি হজ গ্রুপের চেয়ারম্যান মাওলানা আব্দুল গাফফার খান জানান, তার কাফেলা থেকে এবার প্রায় দেড়শ হজযাত্রী যাচ্ছেন। তাদের একটি অংশ ইতোমধ্যে চলে গেছে, বাকিরাও যথাসময়ে যাবেন। এবার হজের সার্বিক ব্যবস্থাপনা ভালো। হাজিরা এবার নির্বিঘ্নে হজ করতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

জেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর