মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ঢাকা

এসএসসি পরীক্ষার্থীদের জন্য শায়খ আহমাদুল্লাহর নসিহত, দোয়া করলেন আজহারীও

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৬, ০৫:৪৫ পিএম

শেয়ার করুন:

এসএসসি পরীক্ষার্থীদের জন্য শায়খ আহমাদুল্লাহর নসিহত, দোয়া করলেন আজহারী

সারাদেশে শুরু হওয়া এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের জন্য দোয়া ও শুভকামনা জানিয়েছেন ইসলামি আলোচক শায়খ আহমাদুল্লাহ ও মাওলানা মিজানুর রহমান আজহারী।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পৃথক স্ট্যাটাসে তারা শিক্ষার্থীদের উদ্দেশে অনুপ্রেরণামূলক বার্তা দেন।


বিজ্ঞাপন


শায়খ আহমাদুল্লাহ তাঁর বার্তায় পরীক্ষাকে কেবল মেধা যাচাইয়ের মাপকাঠি হিসেবে নয়, বরং ধৈর্য ও নৈতিকতা প্রমাণের একটি অনন্য ক্ষেত্র হিসেবে অভিহিত করেছেন। তিনি লেখেন, ‘পরীক্ষার খাতা কেবল মেধা যাচাইয়ের মাধ্যম নয়, বরং নিজের সততা ও ধৈর্য প্রমাণেরও একটি ক্ষেত্র। ফলাফল যা-ই হোক, আল্লাহর ওপর অটুট বিশ্বাস রেখে এগিয়ে যেতে হবে।’

আরও পড়ুন: 'এসএসসিতে প্রশ্নফাঁস হয়নি, পরবর্তী পরীক্ষাগুলোও পর্যবেক্ষণে থাকবে'

তিনি আরও বলেন, ‘ক্লাসের পরীক্ষার চেয়েও গুরুত্বপূর্ণ হলো জীবনের আসল পরীক্ষায় উত্তীর্ণ হওয়া। এর জন্য দরকার একটি সৎ হৃদয় আর আল্লাহভীতি।’

অন্যদিকে, মাওলানা মিজানুর রহমান আজহারী সংক্ষিপ্ত এক স্ট্যাটাসে পরীক্ষার্থীদের জন্য শুভকামনা জানান। তিনি লেখেন, ‘এসএসসি, দাখিল ও সমমান সকল পরীক্ষার্থীর জন্য রইলো অফুরান দোয়া ও শুভকামনা।’


বিজ্ঞাপন


আরও পড়ুন: কারাগারে বসেই এসএসসি পরীক্ষা দিচ্ছে এক শিক্ষার্থী

দুই ইসলামি ব্যক্তিত্বের এই অনুপ্রেরণামূলক বার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিবাচক সাড়া ফেলেছে। অভিভাবক ও নেটিজেনরা বলছেন, পরীক্ষার এই সময়ে এমন নসিহত শিক্ষার্থীদের মানসিক চাপ কমাতে ও আত্মবিশ্বাস বাড়াতে সহায়ক হবে।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর