বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬, ঢাকা

আজ ৩ দেশে ঈদ

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ১৯ মার্চ ২০২৬, ০২:৩৬ পিএম

শেয়ার করুন:

আজ ৩ দেশে ঈদ

বুধবার সন্ধ্যায় পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) ঈদুল ফিতর উদযাপন করছে আফগানিস্তান, নাইজার এবং মালি। এই তিন দেশে ৩০ রোজা পূর্ণ হওয়ার আগেই চাঁদ দেখা যাওয়ায় আজ উৎসবের আমেজ বিরাজ করছে।

তবে মধ্যপ্রাচ্য ও আফ্রিকার বেশিরভাগ দেশে গতকাল চাঁদ দেখা না যাওয়ায় সেখানে বৃহস্পতিবার ৩০তম রোজা পালিত হচ্ছে। ফলে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, বাহরাইন, তুরস্ক, লেবানন, ফিলিস্তিন, ইয়েমেন এবং ইরাকে আগামীকাল শুক্রবার (২০ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।


বিজ্ঞাপন


আফ্রিকা অঞ্চলের দেশগুলোর মধ্যে সুদান, জিবুতি, সোমালিয়া, উগান্ডা, নাইজেরিয়া, চাদ, গাম্বিয়া, গিনি, বেনিন, সেনেগাল এবং ক্যামেরুনও শুক্রবার ঈদ উদযাপনের ঘোষণা দিয়েছে। এছাড়া এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের মালদ্বীপ এবং অস্ট্রেলিয়াতেও শুক্রবার ঈদ পালিত হবে। উল্লেখ্য, তুরস্ক ও অস্ট্রেলিয়া মূলত জ্যোতির্বিজ্ঞানের হিসাব ও পর্যবেক্ষণের ভিত্তিতে শুক্রবার ঈদের দিন হিসেবে আগেভাগেই নিশ্চিত করেছে।

আরও পড়ুন: দেশে ঈদ শুক্র নাকি শনিবার? 

ভিন্ন চিত্র দেখা গেছে সিঙ্গাপুরে। দেশটির ইসলামি কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা না থাকায় সেখানে শনিবার (২১ মার্চ) ঈদুল ফিতর পালিত হবে।

এদিকে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে আজ (বৃহস্পতিবার) সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ দেখার চেষ্টা করা হবে। আজ চাঁদ দেখা গেলে এসব দেশে আগামীকাল শুক্রবার ঈদ হবে, অন্যথায় শনিবার উদযাপিত হবে বছরের বড় এই উৎসব।


বিজ্ঞাপন


এই তালিকায় আরও রয়েছে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ব্রুনাই, ইরান, ওমান, জর্ডান, সিরিয়া, মিসর, লিবিয়া, তিউনিসিয়া, আলজেরিয়া, মরক্কো এবং মৌরিতানিয়া। এসব দেশেও আজ সূর্যাস্তের পর চাঁদ দেখার ওপর ভিত্তি করে ঈদের চূড়ান্ত তারিখ ঘোষণা করা হবে।

সূত্র: গালফ নিউজ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর