মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ঢাকা

দেশে ঈদ শুক্র নাকি শনিবার?

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭ মার্চ ২০২৬, ০৩:৪৯ পিএম

শেয়ার করুন:

eid
ফাইল ছবি

দরজায় কড়া নাড়ছে পবিত্র ঈদুল ফিতর। আজ (মঙ্গলবার) ২৭ রোজা। রোজা ২৯টি হলে দুদিন পর শুক্রবার (২০ মার্চ) এবং ৩০টি হলে তিন দিন পর শনিবার (২১ মার্চ) সারাদেশে ঈদুল ফিতর উদযাপিত হবে।

কিন্তু শুক্র নাকি শনিবার- কোন দিনটিতে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে, তা নির্ভর করবে চাঁদ দেখার ওপর। সাধারণত সৌদি আরবে যেদিন ঈদ হয়, তার পরদিন বাংলাদেশে উপযাপিত হয় মুসলমানদের সবচেয়ে বড় এই ধর্মীয় অনুষ্ঠান। 


বিজ্ঞাপন


তবে সৌদিতে এবার ৩০ রমজানেও খালি চোখে চাঁদ দেখার সম্ভাবনা কম। কারণ ১৯ মার্চ সৌদির আকাশে চাঁদের ভিজিবিলিটি থাকবে মাত্র ০.২ শতাংশ, যা খালি চোখে দেখতে পাওয়া প্রায় অসম্ভব। তবে শক্তিশালী টেলিস্কোপ দিয়ে দেখা সম্ভব।

সৌদি যেহেতু চাঁদ দেখার ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার করে, তাই সৌদি ১৯ মার্চ প্রযুক্তি ব্যবহার করেই চাঁদ দেখতে পারে। যদিও ৩০ রমজান পূর্ণ হলে ঈদ পালন করতে চাঁদ দেখার প্রয়োজন নেই। 

তবে ঈদের চাঁদ নিয়ে সবারই আগ্রহ থাকে। তাই সৌদির মানুষকে খালি চোখে চাঁদ দেখতে হলে ২০ মার্চ পর্যন্ত অপেক্ষা করতে হবে।


বিজ্ঞাপন


অর্থাৎ তারা ঈদের দিন সন্ধ্যায় বড় করে ঈদের চাঁদ খালি চোখেই দেখতে পারবে। এই গরমিলের কারণ হচ্ছে, সৌদি এবার রমজানের নতুন চাঁদ সৃষ্টি হওয়ার মাত্র ৩ ঘণ্টার মধ্যেই দেখে ফেলেছিল, যা ছিল বিশ্ববাসীর কাছে একটা স্মরণীয় ঘটনা। 

তবে সৌদির হিসাব যাই হোক, বাংলাদেশের আকাশে ৩০ রমজানেই অর্থাৎ ২০ মার্চ সন্ধ্যায় বড় করে ঈদের চাঁদ খালি চোখেই দেখা যাবে বলে মনে করা হচ্ছে। 

এমনকি পৃথিবীর অধিকাংশ স্থানেই ২০ মার্চ চাঁদ দেখা যাবে। যদিও রোজা ৩০টি পূর্ণ হলে চাঁদ দেখা গুরুত্বপূর্ণ নয়। তাই ওইদিন আবহাওয়াজনিত কারণে চাঁদ দেখা না গেলেও পরের দিন ঈদ।

এদিকে ঈদের ছুটি আজ (মঙ্গলবার) থেকে শুরু হয়ে গেছে। নাড়ির টানে বাড়ি ফিরছে ঢাকাসহ বিভিন্ন বিভাগীয় শহরে থাকা কর্মজীবীরা। এরপর ছুটি শেষে শুরু হবে কর্মস্থলে ফেরার যুদ্ধ।

এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর