বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ঢাকা

এবার বেফাকের পরীক্ষায় চমক দেখালেন সেই হাফেজ তাকরীম

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ১৮ মার্চ ২০২৬, ০৪:৩০ পিএম

শেয়ার করুন:

এবার বেফাকের পরীক্ষায় চমক দেখালেন সেই হাফেজ তাকরীম

বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়ার ৪৯তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে রাজধানীর মারকাযু ফয়জিল কোরআন আল ইসলামী-এর মুতাওয়াসসিতা জামাতের শিক্ষার্থী বিশ্বজয়ী হাফেজ সালেহ আহমাদ তাকরীম ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছেন। ৬৭৪ নম্বর পেয়ে ১৬তম মেধাস্থান অর্জন করেছেন তিনি। প্রতিষ্ঠানটির আরও কয়েকজন শিক্ষার্থী মেধাতালিকায় স্থান পেয়েছেন।

বিশ্বজয়ী হাফেজ তাকরীম ২০২২ সালে ইরানে বিশ্ব কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছিলেন। 


বিজ্ঞাপন


আরও পড়ুন: কওমি মাদরাসা শিক্ষাবোর্ডে পাসের হার ৮০.৯৫ শতাংশ

ফলাফল ঘোষণা করেন বেফাক মহাসচিব মাওলানা মাহফুজুল হক। প্রকাশিত তথ্য অনুযায়ী, গড় পাসের হার ৮০.৯৫%। মুমতায (স্টার মার্ক) ৫৩,৫০০ জন, জায়্যিদ জিদ্দান (প্রথম বিভাগ) ৫৫,৭৪৭ জন, জায়্যিদ (দ্বিতীয় বিভাগ) ৬৫,৬৭৩ জন, মাকবুল (তৃতীয় বিভাগ) ১,১১,৬৭১ জন। মোট উত্তীর্ণ পরীক্ষার্থী ২,৮৬,৫৯১ জন।

ফলাফলের বিস্তারিত তথ্য বেফাকের ওয়েবসাইট www.wifaqresult.com -এ পাওয়া যাবে। পরীক্ষা চলেছিল ১৭ জানুয়ারি থেকে ২৪ জানুয়ারি ২০২৬ পর্যন্ত, মোট ৭ স্তরে। অংশগ্রহণকারী মোট শিক্ষার্থী ৩,৫৪,০৩৬ জন, যার মধ্যে দরসিয়াত ছাত্র ১,০৩,৫৮৪, ছাত্রী ২,০৯,২৪২, তাহফিজুল কোরআন ছাত্র ৩৭,৬৮৫, ছাত্রী ২,৪৭৪ এবং ইলমুত তাজবীদ ওয়াল কিরাআত অংশগ্রহণকারী ১,০৫১ জন।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর