শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ঢাকা

মানুষ চেষ্টা করে, ফয়সালা আল্লাহর

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ০৮ মার্চ ২০২৬, ০৮:২৩ পিএম

শেয়ার করুন:

মানুষ চেষ্টা করে, ফয়সালা আল্লাহর

মানুষ প্রতিনিয়ত নানা পরিকল্পনা করে, নতুন স্বপ্ন দেখে এবং তা বাস্তবায়নের ইচ্ছা পোষণ করে। কিন্তু অনেক সময় দেখা যায়, সব প্রস্তুতি থাকা সত্ত্বেও কোনো কাজ সফল হয় না; আবার কখনো কঠিন কাজও সহজে হয়ে যায়। মানুষের ইচ্ছা ও চেষ্টার সীমা সম্পর্কে পবিত্র কোরআনে মহান আল্লাহ একটি গুরুত্বপূর্ণ মূলনীতি তুলে ধরেছেন।

পবিত্র কোরআনের সুরা আত-তাকভীরের ২৯ নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন-


বিজ্ঞাপন


وَ مَا تَشَآءُوۡنَ اِلَّاۤ اَنۡ یَّشَآءَ اللّٰهُ رَبُّ الۡعٰلَمِیۡنَ

অর্থ: ‘আর তোমরা ইচ্ছা করতে পারো না, যদি না বিশ্বজগতের প্রতিপালক আল্লাহ ইচ্ছা করেন।’

আয়াতের অন্তর্নিহিত শিক্ষা

আগের আয়াতে (২৮) আল্লাহ বলেন, ‘তোমাদের মধ্যে যে সরল পথে চলতে চায়, (এটি তার জন্য উপদেশ)।’ অর্থাৎ মানুষকে ইচ্ছা করার ও সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা দিয়েছেন। তবে ২৯ নম্বর আয়াতে স্পষ্ট করা হয়েছে, মানুষের ইচ্ছা মূলত আল্লাহর অনুমোদনের ওপর নির্ভরশীল। রব্বুল আলামিন ইচ্ছা না করলে কোনো মানুষের সংকল্পও বাস্তবে রূপ নিতে পারে না।


বিজ্ঞাপন


আরও পড়ুন: আল্লাহর সিদ্ধান্তের ওপর সন্তুষ্টির ৫ মহা সুফল

তাওফিক ও আল্লাহর সহযোগিতা

তাফসিরবিদদের মতে, মানুষ কেবল কোনো ভালো কাজের ইচ্ছা করতে পারে, বাস্তবায়নের শক্তি বা ‘তাওফিক’ আসে আল্লাহর পক্ষ থেকে। কেউ যদি আল্লাহর পথে চলতে চায়, আল্লাহ তাকে সেদিকে চলতে সহযোগিতা করেন। মূলত আল্লাহর ইচ্ছা হলে বান্দার পথ চলার সামর্থ্য তৈরি হয়।

আল্লাহর ইচ্ছা ও সন্তুষ্টির পার্থক্য

তাফসিরে জাকারিয়া ও ইবনে তাইমিয়ার ব্যাখ্যা অনুযায়ী আল্লাহর ইচ্ছা দুই ধরনের-
১. শরিয়তগত ইচ্ছা: ভালো কাজ সম্পন্ন হয় এবং এতে আল্লাহ সন্তুষ্ট হন।
২. সৃষ্টিগত বা প্রাকৃতিক ইচ্ছা: পৃথিবীতে খারাপ কাজও সংঘটিত হয়, কিন্তু এতে আল্লাহর সন্তুষ্টি থাকে না।

আরও পড়ুন: গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে নবীজির শেখানো ২ আমল

মুমিন জীবনের দুটি শিক্ষা

১. অহংকার মুক্তি: সাফল্য মূলত আল্লাহর তাওফিক, শুধুই নিজের মেধা নয়। এটি মানুষকে বিনয়ী করে।
২. হতাশা থেকে মুক্তি: ব্যর্থ হলেও মুমিন মুষড়ে পড়ে না। সে বিশ্বাস করে, আল্লাহর ইচ্ছা ভিন্ন। ধৈর্য ও সন্তুষ্টি বজায় রাখে।

তাফসিরে ইবনে কাসির ও মারেফুল কোরআনসহ বিভিন্ন তাফসির গ্রন্থে বলা হয়েছে, মানুষের ইচ্ছা আল্লাহর ইচ্ছার অধীনে। মানুষ চেষ্টা ও নিয়ত করতে পারে, কিন্তু সবকিছুর চূড়ান্ত ফয়সালা হলো মহান আল্লাহর। তাই প্রতিটি সংকল্পের সঙ্গে ‘ইনশাআল্লাহ’ বলা এবং সফলতায় আল্লাহর শুকরিয়া আদায় করা সত্যিকারের ঈমানের পরিচয়।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর