শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ঢাকা

নেতৃত্ব একটি আমানত: বিজয়ী দলকে আজহারীর অভিনন্দন ও বার্তা

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৪৭ পিএম

শেয়ার করুন:

নেতৃত্ব একটি আমানত: বিজয়ী দলকে আজহারীর অভিনন্দন ও বার্তা

নির্বাচন পরবর্তী পরিস্থিতিতে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন জনপ্রিয় ইসলামি আলোচক মিজানুর রহমান আজহারী। নির্বাচনে বিজয়ী ও বিজিত উভয় পক্ষকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, রাষ্ট্রের প্রকৃত শক্তি বিভাজনে নয়; বরং ঐক্যবদ্ধ প্রচেষ্টায় নিহিত।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় আজহারী বলেন, ‘যাদের কাঁধে আগামীর বাংলাদেশ গড়ার দায়িত্ব এসেছে, তাঁরা ইসলামিক মূল্যবোধকে ধারণ করে ন্যায়, ইনসাফ ও সুশাসনের বাংলাদেশ উপহার দেবেন—এটাই প্রত্যাশা।’


বিজ্ঞাপন


আরও পড়ুন: নির্বাচনে জয়-পরাজয়: মুমিনের আচরণ কেমন হওয়া উচিত?

বিজয়কে আল্লাহর পক্ষ থেকে একটি ‘পরীক্ষা’ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ‘নেতৃত্ব স্রেফ কোনো সম্মান নয়; এটি একটি আমানত। বিজয় এবং সাফল্য আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা।’ সাহাবায়ে কেরামের (রা.) উদাহরণ টেনে তিনি স্মরণ করিয়ে দেন, পরকালে প্রতিটি দায়িত্বের জন্য কঠোর জবাবদিহি করতে হবে। তাই বিজয় যেন কারও মনে দাম্ভিকতা না আনে; বরং বিনয় ও ন্যায়বোধ জাগ্রত করে।

নির্বাচনে দায়িত্বশীল ভূমিকার জন্য বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-সহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। বিজয়ী দলকে (বিএনপি) শুভেচ্ছা জানানোর পাশাপাশি যারা সফল হতে পারেননি, তাদের প্রতিও শুভকামনা জানান আজহারী।

সবশেষে তিনি জাতীয় ঐক্যের ওপর জোর দিয়ে বলেন, ‘দেশ গঠনে ঐক্যবদ্ধ প্রচেষ্টার বিকল্প নেই। রাষ্ট্র এগোয় ঐক্যে, পিছিয়ে পড়ে বিভাজনে।’

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর