বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ঢাকা

ভোট আমানত, অসৎকে ভোট দেওয়া খেয়ানত: আজহারী

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:০৫ পিএম

শেয়ার করুন:

ভোট আমানত, অসৎকে ভোট দেওয়া খেয়ানত: আজহারী

নির্বাচনের প্রাক্কালে ভোটার ও নির্বাচিত প্রতিনিধিদের নৈতিক দায়িত্ব নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন জনপ্রিয় ইসলামি আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারী।

বুধবার (১১ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বলেন, ‘ভোটার হিসেবে আমাদের দায়িত্ব যেমনি সৎ ও যোগ্য ব্যক্তিকে আমানত সোপর্দ করা; তেমনি বিজয়ী প্রার্থীর নৈতিক দায়িত্ব হলো সেই আস্থার অমর্যাদা বা খেয়ানত না করা।’

আজহারী আরও সতর্ক করে বলেন, ‘জেনে-শুনে কোনো অসৎ ও অযোগ্য ব্যক্তিকে ভোট দেওয়া স্পষ্টত আমানতের খেয়ানত। একইভাবে, নির্বাচিত হয়ে সুশাসন নিশ্চিত করতে ব্যর্থ হলে, জনগণের ন্যায্য অধিকার নষ্ট করলে, সেই প্রতিনিধি খেয়ানতকারী হিসেবে গণ্য হবেন।’

আরও পড়ুন: গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান আজহারীর

তিনি পোস্টের শেষে দেশ ও জাতির কল্যাণে আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করে লিখেছেন, ‘আল্লাহ আমাদের সকলকে আমানত রক্ষায় নিষ্ঠাবান হওয়ার তাওফিক দিন। আমিন।’

পোস্টে তিনি একটি ছবি দিয়েছেন, যেখানে কোরআনের আয়াত লেখা আছে- ‘আল্লাহ তোমাদেরকে যাবতীয় আমানত উপযুক্ত ব্যক্তিদের হাতে অর্পন করার নির্দেশ দিচ্ছেন।’ (সুরা নিসা: ৫৮)

আজহারীর এই পোস্ট মুহূর্তে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। নেটিজেনরা সময়োপযোগী ও শিক্ষণীয় হিসেবে তার বক্তব্যের প্রশংসা করেছেন। বিশেষ করে নির্বাচনের আগে ভোটার ও প্রার্থীদের নৈতিক দায়িত্ব স্মরণ করিয়ে দেওয়ায় বার্তাটি ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর