বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ঢাকা

গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান আজহারীর

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৩০ পিএম

শেয়ার করুন:

গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান আজহারীর

একটি ভারসাম্যপূর্ণ ও জবাবদিহিমূলক রাষ্ট্র বিনির্মাণের লক্ষ্যে ‘জুলাই সনদ’ বাস্তবায়নে আসন্ন গণভোটে দেশবাসীকে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন জনপ্রিয় ইসলামি বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারী।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই আহ্বান জানান।

ফেসবুক স্ট্যাটাসে আজহারী লেখেন, ‘একটি ভারসাম্যপূর্ণ ও জবাবদিহিমূলক রাষ্ট্র বিনির্মাণে গণভোটে হ‍্যাঁ দিন। Say ‘YES’ for Future Bangladesh.’

আগামী ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সারা দেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। একই দিনে নির্বাচন কমিশনের ব্যবস্থাপনায় রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে একটি গণভোটও অনুষ্ঠিত হবে। এদিন ভোটাররা কেন্দ্রে গিয়ে দুটি আলাদা ব্যালটে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

আরও পড়ুন: তারুণ্যের প্রথম ভোট, ন্যায় ও ইনসাফের পক্ষে হোক: আজহারী

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, একটি ব্যালট থাকবে জাতীয় সংসদ নির্বাচনের জন্য, যেখানে ভোটাররা তাদের পছন্দের সংসদ সদস্য প্রার্থীর প্রতীকে ভোট দেবেন। অন্য ব্যালটটি হবে ‘জুলাই সনদ’ বাস্তবায়নের ওপর গণভোটের জন্য। এই ব্যালটে সুনির্দিষ্ট চারটি সংস্কার প্রস্তাব বা বিষয় উল্লেখ থাকবে। প্রস্তাবিত এই ‘জুলাই সনদ’ বাস্তবায়নে জনগণের সমর্থন আছে কি না, সেই প্রশ্নের বিপরীতে ভোটাররা ‘হ্যাঁ’ অথবা ‘না’ ভোট দেবেন।

মাওলানা আজহারীর এই পোস্টটি সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তেই ছড়িয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যেই বিপুলসংখ্যক মানুষ এতে প্রতিক্রিয়া জানান। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক ব্যবহারকারী মন্তব্য করেছেন- জুলাই বিপ্লবের চেতনা ও রাষ্ট্রীয় সংস্কারের এই উদ্যোগে আজহারীর সমর্থন সাধারণ ভোটারদের সিদ্ধান্ত গ্রহণে সহায়ক হতে পারে।

উল্লেখ্য, জুলাই অভ্যুত্থান-পরবর্তী রাষ্ট্র সংস্কারের যে দাবি উঠেছিল, তার ভিত্তিতেই এই ‘জুলাই সনদ’ প্রণয়ন করা হয়েছে। আগামী পরশুর নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে দেশজুড়ে এখন ব্যাপক রাজনৈতিক তৎপরতা চলছে। বিশ্লেষকদের মতে, প্রভাবশালী ব্যক্তিত্বদের এমন প্রকাশ্য অবস্থান গণভোটে ভোটারদের অংশগ্রহণে ইতিবাচক প্রভাব ফেলতে পারে।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর