শনিবার, ৭ মার্চ, ২০২৬, ঢাকা

সৌদিতে রমজানে নামাজের সময় মাইক ব্যবহারে নিষেধাজ্ঞা 

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২২ জানুয়ারি ২০২৬, ০৫:২৫ পিএম

শেয়ার করুন:

সৌদিতে রমজানে নামাজের সময় মাইক ব্যবহারে নিষেধাজ্ঞা 

রমজান মাসে নামাজের সময় সৌদি আরবের মসজিদগুলো লাউডস্পিকার বা মাইক ব্যবহার করতে পারবে না বলে নির্দেশনা জারি করেছে দেশটির সরকার। 

সৌদির ইসলামিক অ্যাফেয়ার্স, দাওয়া অ্যান্ড গাইডেন্স মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ আবদুললতিফ আল শেখ এ তথ্য নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) গলফ নিউজ এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।


বিজ্ঞাপন


২১ জানুয়ারি মঙ্গলবার রাজধানী রিয়াদে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী শেখ আবদুললতিফ আল শেখ বলেন, রমজান মাসে শুধু আজান ও ইকামার সময় লাউডস্পিকার ব্যবহার করা যাবে। এর বাইরে লাউড স্পিকারের ব্যবহার কঠোরভাবে নিষিদ্ধ।

নির্দেশনায় উম্মুল কুরা ক্যালেন্ডার অনুযায়ী নামাজের সঠিক সময় মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। বিশেষ করে এশার নামাজের সময়সূচি ঠিক রাখা এবং প্রতি ওয়াক্তের নামাজে আজান ও ইকামতের মধ্যবর্তী সময়ের ব্যবধান বজায় রাখার কথা বলা হয়েছে।

মন্ত্রণালয় বলেছে, শুধু মসজিদের আঙিনার নির্ধারিত স্থানে ইফতার মাহফিলের আয়োজন করতে হবে। পাশাপাশি মসজিদের খাদেম ও রক্ষণাবেক্ষণ দলকে পরিচ্ছন্নতা এবং নিরাপত্তা নিশ্চিত করতে জোর তৎপরতা চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে নারীদের নামাজের জায়গার দিকে বাড়তি নজর দিতে বলা হয়েছে।


বিজ্ঞাপন


মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, পবিত্র রমজানে আশপাশের মানুষের অসুবিধা না করে মুসল্লিদের জন্য একটি শান্ত, সুশৃঙ্খল ও আধ্যাত্মিক পরিবেশ নিশ্চিত করাই এই পদক্ষেপের মূল লক্ষ্য।

-এমএমএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর