সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ঢাকা

অমুসলিম সালাম দিলে জবাব দেয়ার নিয়ম কী

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৫, ০১:৩৮ পিএম

শেয়ার করুন:

অমুসলিম সালাম দিলে জবাব দেয়ার নিয়ম কী

সালাম ইসলামি অভিবাদন; যা শান্তি, দোয়া ও ভালোবাসার বার্তা বহন করে। মুসলমানরা একে অপরকে সালাম দিয়ে পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করে। এটি শুধুই সামাজিক সৌজন্য নয়; বরং নবী-রাসুলদের মহান সুন্নত। কিন্তু আমাদের বহুসংস্কৃতির সমাজে অনেক অমুসলিম বন্ধু-প্রতিবেশীও সালাম দিয়ে থাকেন। তখন কীভাবে জবাব দিতে হবে-এটি অনেকেরই জানার বিষয়।

অমুসলিম সালাম দিলে জবাবের নিয়ম

ইসলামি বিধান অনুযায়ী, কোনো অমুসলিম (হিন্দু, খ্রিস্টান বা অন্য কোনো ধর্মের মানুষ) সালাম দিলে তাকে ‘ওয়ালাইকুমুস সালাম’ বলে পূর্ণ উত্তর দেওয়া যাবে না। বরং সংক্ষেপে শুধু ‘ওয়া আলাইকুম’ বলা জরুরি।

আরও পড়ুন: খাওয়ার সময় সালাম দেওয়া যাবে?

এ বিষয়ে হাদিসে স্পষ্ট দিকনির্দেশনা রয়েছে। আনাস ইবনে মালেক (রা.) বর্ণনা করেন, রাসুল (স.) বলেছেন-যখন কোনো আহলে কিতাব তোমাদের সালাম দেয়, তখন তোমরা বলবে ‘ওয়া আলাইকুম’। (সহিহ বুখারি: ৬২৫৮, সহিহ মুসলিম: ৫৫৪৫)

আরও পড়ুন: ভিক্ষুকের সালামের জবাব দেওয়া কি জরুরি?

সালামের মূল উদ্দেশ্য হলো শান্তি ও সৌহার্দ্য প্রতিষ্ঠা করা। অমুসলিমরা সালাম দিলে ‘ওয়া আলাইকুম’ বলে উত্তর দেওয়াটি ইসলামি আদব ও সৌহার্দ্য উভয়ই রক্ষা করে। এতে ধর্মীয় সীমানাও অক্ষুণ্ণ থাকে, আবার সামাজিক সৌজন্যবোধও বজায় থাকে। শরিয়তের এই সুস্পষ্ট নির্দেশনা আমাদেরকে বিভিন্ন ধর্ম ও সংস্কৃতির মানুষের সাথে শান্তিপূর্ণ সহাবস্থানের পথ দেখায়।

(সহিহ বুখারি: ৬২৫৮; সহিহ মুসলিম: ৫৫৪৫; খুলাসাতুল ফতোয়া: ৪/৩৩৪; আলবাহরুর রায়েক: ৮/২০৪; ফতোয়ায়ে সিরাজিয়া: ৭২; আদ্দুররুল মুখতার: ৬/৪১২)

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর