শনিবার, ১৬ মে, ২০২৬, ঢাকা

ঈদের তারিখ ঘোষণা করল মালয়েশিয়া

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৯ মার্চ ২০২৫, ০৬:০৪ পিএম

শেয়ার করুন:

ঈদের তারিখ ঘোষণা করল মালয়েশিয়া

অস্ট্রেলিয়া, ব্রুনাইয়ের পর আনুষ্ঠানিকভাবে ঈদের তারিখ ঘোষণা করল মালয়েশিয়া। দেশটিতে আগামী সোমবার (৩১ মার্চ) ঈদুল ফিতর উদযাপিত হবে বলে জানিয়েছে গালফ নিউজ।

প্রতিবেদনে বলা হয়, আগামীকাল রোববার (৩০ মার্চ) রমজানের ২৮ তম দিনে সুর্যাস্তের সঙ্গে সঙ্গে মালয়েশিয়া খালি চোখে অর্ধচন্দ্র দেখা যাবে বলে আশা করা হচ্ছে, যা ঈদের শুরুর ইঙ্গিত দেয়।


বিজ্ঞাপন


আরও পড়ুন

বিশ্বে প্রথম ঈদের তারিখ ঘোষণা অস্ট্রেলিয়ার

এবার ঈদের তারিখ ঘোষণা ব্রুনাইয়ের

এর আগে, বিশ্বের প্রথম দেশ হিসেবে পবিত্র ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করে অস্ট্রেলিয়া। দেশটিতে সোমবার (৩১ মার্চ) ঈদ উদযাপিত হবে। শনিবার (২৯ মার্চ) অস্ট্রেলিয়ান ফতওয়া কাউন্সিল ঈদের তারিখ ঘোষণা করেছে বলে জানিয়েছে খালিজ টাইমস।

অস্ট্রেলিয়ার পর দ্বিতীয় দেশ হিসেবে আনুষ্ঠানিকভাবে ঈদের তারিখ ঘোষণা করেছে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ব্রুনাই। দেশটিতে আগামী সোমবার (৩১ মার্চ) ঈদুল ফিতর উদযাপিত হবে বলে জানিয়েছে গালফ নিউজ।

সাধারণত প্রতি বছর সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের পরদিন বাংলাদেশে ঈদুল ফিতর উদযাপিত হয়।এদিকে, রেওয়াজ অনুযায়ী, সৌদি আরবে যেদিন ঈদ উদ্‌যাপিত হয়, তার পরদিন বাংলাদেশে ঈদ উদ্‌যাপিত হয়। সৌদি আরবে কবে ঈদ হবে, তা আজ শনিবার (২৯ মার্চ) বাংলাদেশ সময় রাত ৯টার পর জানা যাবে। সেটি জানা গেলে বাংলাদেশে ঈদ কবে হতে পারে, সেটিও ধারণা করা যাবে।

তবে এবার ব্যতিক্রম ঘটনা ঘটতে পারে বলে আভাস পাওয়া যাচ্ছে। সৌদি আরবে এবার রোজা ৩০টি পূরণ হলেও বাংলাদেশে ২৯টি রোজা হতে পারে। তবে ঈদুল ফিতরের সিদ্ধান্ত নির্ভর করে চাঁদ দেখার ওপর।

এমএইচটি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর