শনিবার, ১৬ মে, ২০২৬, ঢাকা

এবার ঈদের তারিখ ঘোষণা ব্রুনাইয়ের

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৯ মার্চ ২০২৫, ০৫:২৯ পিএম

শেয়ার করুন:

এবার ঈদের তারিখ ঘোষণা ব্রুনাইয়ের
ব্রুনাইয়ে সোমবার ঈদ উদযাপিত হবে। ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার পর এবার দ্বিতীয় দেশ হিসেবে আনুষ্ঠানিকভাবে ঈদের তারিখ ঘোষণা করল দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ব্রুনাই। দেশটিতে আগামী সোমবার (৩১ মার্চ) ঈদুল ফিতর উদযাপিত হবে বলে জানিয়েছে গালফ নিউজ।

খবরে বলা হয়, আগামীকাল রোববার (৩০ মার্চ) ব্রুনাইয়ে খালি চোখে অর্ধচন্দ্র দেখা যাবে বলে আশা করা হচ্ছে, যা ঈদের শুরুর ইঙ্গিত দেয়।


বিজ্ঞাপন


এর আগে বিশ্বের প্রথম দেশ হিসেবে পবিত্র ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করে অস্ট্রেলিয়া। দেশটিতে সোমবার (৩১ মার্চ) ঈদ উদযাপিত হবে। শনিবার (২৯ মার্চ) অস্ট্রেলিয়ান ফতওয়া কাউন্সিল ঈদের তারিখ ঘোষণা করেছে বলে জানিয়েছে খালিজ টাইমস।

ফতওয়া কাউন্সিল জানিয়েছে, পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখার সম্ভাবতা ও তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে তারা এই সিদ্ধান্ত নিয়েছে। কাউন্সিল বলেছে, ঈদুল ফিতরের তারিখ নির্ধারণ করা হয় সূর্যাস্তের আগে চাঁদের জন্ম, সূর্যাস্তের পর চাঁদের সময়কাল এবং চাঁদ দেখার সম্ভাবনার ওপর ভিত্তি করে। এটি এমন একটি পদ্ধতি, যা অনেক বিশিষ্ট ও স্বনামধন্য ফতওয়া পরিষদ গ্রহণ করেছে। যেহেতু সূর্যাস্তের পরে নতুন চাঁদের জন্ম হবে, তাই পরের দিনটি শাওয়ালের প্রথম দিন হতে পারে না বলে জানিয়েছে কাউন্সিল।

আরও পড়ুন

বিশ্বে প্রথম ঈদের তারিখ ঘোষণা অস্ট্রেলিয়ার

বাংলাদেশ-সৌদিতে যে কারণে একই দিনে হতে পারে ঈদ

কাউন্সিল জানায়, শনিবার (২৯ মার্চ) রাত ৯টা ৫৭ মিনিটে শাওয়াল মাসের চাঁদের জন্ম হবে। কিন্তু দেখা যাবে রোববার (৩০ মার্চ)। ফলে রমজান মাস হবে ৩০ দিনের অর্থাৎ ৩০টি রোজা পূর্ণ হবে। ফলে সোমবার উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর।


বিজ্ঞাপন


সাধারণত প্রতি বছর সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের পরদিন বাংলাদেশে ঈদুল ফিতর উদযাপিত হয়। তবে এবার ব্যতিক্রম ঘটনা ঘটতে পারে বলে আভাস পাওয়া যাচ্ছে। সৌদি আরবে এবার রোজা ৩০টি পূরণ হলেও বাংলাদেশে ২৯টি রোজা হতে পারে। তবে ঈদুল ফিতরের সিদ্ধান্ত নির্ভর করে চাঁদ দেখার ওপর। আগামীকাল রোববার জাতীয় চাঁদ দেখা কমিটি বৈঠকে বসবে। সেখানেই সিদ্ধান্ত হবে দেশে কবে উদযাপিত হবে ঈদ।

জেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর