বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ঢাকা

নতুন টাকা বেচাকেনা, ইসলাম কী বলে

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ০৭ এপ্রিল ২০২৪, ০৭:১৪ পিএম

শেয়ার করুন:

নতুন টাকা বেচাকেনা, ইসলাম কী বলে

আমাদের দেশে ঈদ উপলক্ষে নতুন টাকার ব্যবসা স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। ১ হাজার টাকার নতুন নোট বিক্রি হয় ১ হাজার ৫০ টাকায়। কোথাও ১১০০ টাকায়, আবার কোথাও তারও বেশি টাকায় নতুন টাকা বিচাবিক্রি হয়। ঈদে নতুন টাকা ব্যবহারের জন্য মানুষ বেশি টাকা দিয়ে নতুন নোট ক্রয় করে থাকে আর বিক্রেতাও দরকষাকষির মাধ্যমে যতবেশি সম্ভব আদায় করে থাকে। এভাবে পণ্যের মতো কমবেশি করে টাকা বিচাকেনা জায়েজ কি না জানার কৌতূহল রয়েছে অনেকের।

এর উত্তরে ফুকাহায়ে কেরাম বলেন, কাগজের নোট যেহেতু পণ্য নয়, ইসলামে এই ব্যবসার অনুমোদন নেই। এখানে অতিরিক্ত অংশটি বা লভ্যাংশটি সুদ হিসেবে গণ্য হবে। (আদদুররুল মুখতার: ৫/১৭১-১৭২; বুহুসুন ফি কাজায়া ফিকহিয়্যা: ১/১৬৩)


বিজ্ঞাপন


আরও পড়ুন: ঈদ শপিংয়ে অসতর্কতা, তিনটি কবিরা গুনাহ

এক দেশের কারেন্সি আরেক দেশের কারেন্সির বিনিময়ে কম-বেশি করে বিক্রি করা জায়েজ আছে। তবে সেক্ষেত্রেও বৈঠকেই কমপক্ষে একপক্ষকে টাকাটি হস্তগত করে নিতে হবে। যদি একজনও তাদের বিনিময়কৃত কারেন্সি হস্তগত না করে, তাহলে ক্রয়-বিক্রয়টি জায়েজ হবে না। (জাদিদ ফিকহি মাসায়িল: ৪/২৮; জাদিদ মুআমালাত কে শরয়ি আহকাম: ১-১৩৯)

একই দেশের মুদ্রা কম-বেশি করে বিক্রি করলে ওই ক্রয়-বিক্রয় জায়েজ হবে না। (হিদায়া, কিতাবুল বুয়ু, বাবুর রিবা: ০৩/৮৫; মুসতাদরাক আলাস সাহিহাইন: ০২/৬৫-৬৬; শারহু মাআনিল আসার: ৫৫৫৪; সুনান দারু কুতনি: ৩০৬০)

আরও পড়ুন: ঈদ সালামি কি জায়েজ?


বিজ্ঞাপন


তবে, ছেঁড়া-ফাটা টাকা দিয়ে ভালো টাকা নেওয়ার ক্ষেত্রে অপারগ অবস্থায় (যেমন ব্যাংক বন্ধ, টাকাও দরকার ইত্যাদি) বদলকারীর পরিশ্রম ও ডাক খরচ বাবদ কিছু টাকা বেশি নেওয়া যেতে পারে। তবে শর্ত হচ্ছে, ছলনার আশ্রয় ছাড়া স্পষ্টভাবে ‘বাবত’ উল্লেখ থাকতে হবে।

উল্লেখ্য, সাধারণত ব্যাংক কর্তৃপক্ষ ছেঁড়া-ফাটা টাকার বিনিময় সেবাটি দিয়ে থাকে। বিশেষ করে রাষ্ট্রীয় ব্যাংকগুলোতে বিনামূল্যেই সেবাটি পাওয়া যায়। তাই রীতিমতো চেয়ার-টেবিল বসিয়ে এমন ব্যবসার যৌক্তিকতা নেই। তাছাড়া এটি কঠিন গুনাহের কাজ। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে সুদি লেনদেন থেকে হেফাজত করুন। আমিন 

তথ্যসূত্র: বুখারি শরীফ: ২/৭৫০, মুসলিম: ৫/৪২, হিদায়া: ৩/১০৪ ও ৬১৮, আহসানুল ফতোয়া: ৭/২২, ২৩ ও ৫৪; ইফতা বিভাগ: পটিয়া জামেয়া

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর