শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ঢাকা

জুমার শেষ রাকাতের রুকু না পেলে জোহর পড়তে হবে?

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০২৪, ১২:৩৬ পিএম

শেয়ার করুন:

জুমার শেষ রাকাতের রুকু না পেলে জোহর পড়তে হবে?

জুমার দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হচ্ছে জুমার নামাজ। এটি জোহরের নামাজের পরিবর্তে সর্বসম্মতিক্রমে ফরজ ইবাদত। জুমার নামাজ ছেড়ে দিলে হাদিসে ভয়াবহ ক্ষতির উল্লেখ করা হয়েছে। এজন্য প্রতিটি মুসলিমকে অবশ্যই জুমার নামাজ গুরুত্বসহ পড়া উচিত।

জুমার নামাজ খুবই গুরুত্বপূর্ণ ও বরকতময় হলেও আমরা অনেকেই জুমার নামাজকে অবহেলা করে থাকি। অথচ বিনা কারণে কখনও জুমার নামাজ পরিত্যাগ করার সুযোগ নেই। এ ব্যাপারে শরিয়তে কঠিন সতর্কতা রয়েছে। রাসুলুল্লাহ (স.) ইরশাদ করেছেন, ‘যে ব্যক্তি অবহেলাবশত তিন জুমা পরিত্যাগ করে, আল্লাহ তাআলা তার হৃদয় মোহরাঙ্কিত করে দেন।’ (তিরমিজি: ৫০২)

আরও পড়ুন: যাদের জুমার নামাজের কোনো সওয়াব নেই

কারও জুমার নামাজ এক রাকাত ছুটে গেলে বাকি এক রাকাত ইমামের সালাম ফেরানোর পর উঠে পড়ে নিলে তার জুমা হয়ে যাবে। অনুরূপ কেউ দ্বিতীয় রাকাতের রুকুর আগে থেকে পেলেও ওই রাকাত এবং তার সঙ্গে আর এক রাকাত পড়লে তারও জুমার নামাজ হয়ে যাবে।

কিন্তু যদি কেউ দ্বিতীয় রাকাতের রুকু শেষ হওয়ার পর জামাতে শামিল হয়, তাহলে সে জুমার নামাজ পাবে না বলেই ধর্তব্য হবে। এই অবস্থায় তাকে জোহরের চার রাকাত আদায়ের নিয়তে জামাতে শামিল হয়ে ইমামের সালাম ফেরানোর পর চার রাকাত ফরজ পড়তে হবে। (ফতোয়া ইসলামিয়্যাহ, সৌদি ওলামা-কমিটি: ১/৪১৮, ৪২১)

আরও পড়ুন: খুতবা না শুনলে জুমার নামাজ আদায় হবে?

আর কেউ যদি জুমার নামাজ না পায় বা মসজিদে গিয়ে দেখে জুমা শেষ হয়ে গেছে তবে তাকে জোহরের নামাজ পড়তে হবে। কারণ জামাত ছাড়া জুমার নামাজ হয় না। হাদিসে এসেছে, ইবনে মাসউদ (রা.) বলেন, ‘যে ব্যক্তি জুমার এক রাকাত পেয়ে যায়, সে যেন আর এক রাকাত পড়ে নেয়। কিন্তু যে (দ্বিতীয় রাকআতের) রুকু না পায়, সে যেন জোহরের ৪ রাকআত পড়ে নেয়।’ (ইবনে আবি শাইবা: ৬২১)

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে জুমার গুরুত্ব বোঝার তাওফিক দান করুন। জুমাকেন্দ্রিক সকল মাসয়ালা জানার ও মেনে চলার তাওফিক দান করুন। আমিন।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর