রোববার, ৫ এপ্রিল, ২০২৬, ঢাকা

মুত্যু নিকটবর্তী মনে হলে যে দোয়া পড়বেন

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২৪, ০৪:১৭ পিএম

শেয়ার করুন:

মুত্যু নিকটবর্তী মনে হলে যে দোয়া পড়বেন

দোয়া ইবাদতের মগজ। ‘মহান আল্লাহর কাছে দোয়ার চেয়ে অধিক সম্মানিত কোনো কিছু নেই’ (ইবনে মাজাহ: ৩৮২৯)। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব।’ (সুরা মুমিন: ৬০) তাই মুমিনদের করণীয় হলো- নবীজির শেখানো দোয়াগুলো যথাসময়ে ও যথানিয়মে পাঠ করার মাধ্যমে আল্লাহর কাছে নিজের চাওয়াগুলো বিশুদ্ধভাবে তুলে ধরা। 

আরও পড়ুন: সুন্দর ও গুরুত্বপূর্ণ কিছু ছোট দোয়া


বিজ্ঞাপন


প্রিয়নবী (স.) উম্মতকে বিভিন্ন প্রেক্ষাপটে দোয়ার শিক্ষা দিয়েছেন। মৃত্যু নিকটবর্তী অনুভব হলেও বিশেষ দোয়া পাঠের শিক্ষা রয়েছে হাদিসে। তেমনই একটি দোয়া হলো- ٰاَللّٰهُمَّ اغْفِرْلِيْ وَارْحَمْنِيْ وَاَلْحِقْنِيْ بِالرَّفِيْقِ الْاَعْلٰى উচ্চারণ: ‘আল্লাাহুম্মাগফিরলী ওয়ার হামনী ওয়া আলহিক্বনী বিররফী-ক্বিল আ‘লা।’ অর্থ: ‘হে আল্লাহ! আপনি আমাকে ক্ষমা করে দিন এবং আমার উপর রহমত ও দয়া বর্ষণ করুন এবং আমাকে রফিকে আলা (নবী ও সালেহগণ)-এর সাথে মিলিত করে দিন।’ আয়েশা (রা.) হতে বর্ণিত, তিনি বলেন, আমি নবী (স.)-কে আমার পায়ের উপর হেলান দেয়া অবস্থায় এই দোয়া বলতে শুনেছি।’ (সহিহ বুখারি: ৫৬৭৪)

আরও পড়ুন: ১০টি গুরুত্বপূর্ণ দোয়া

দোয়াকে বলা হয় মুমিনের সম্বল। দোয়ার উপকারিতা অনস্বীকার্য। রাসুল (স.) বলেছেন, ‘তাকদিরের বিরুদ্ধে সতর্কতা কোনো কাজেই আসবে না। যা ঘটেছে ও যা ঘটতে পারে—তা থেকে শুধু দোয়াই পারে নিষ্কৃতি দিতে। কোনো কোনো দুর্দশার সঙ্গে মোকাবেলা করে বিচারদিন পর্যন্ত লড়াই করতে থাকে দোয়া।’ (তাবরানি আউসাত: ১৫১৯)

সুতরাং সুখে-দুঃখে, সকাল-সন্ধ্যায়, দৈনন্দিন কাজ-কর্মে মৃত্যুর আগ পর্যন্ত মুমিনের জন্য নবীজির শেখানো দোয়া পাঠের বিকল্প নেই। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহর প্রত্যেককে জীবন সায়াহ্নে উল্লেখিত দোয়াটি বেশি বেশি পড়ার তাওফিক দান করুন। আমিন।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর