আমাদের সমাজে ফলের মৌসুম শুরু হওয়ার আগেই ব্যবসায়ীদের অনেকে আম-লিচু অগ্রিম কিনে নেন। কেউ ফুল দেখে আবার কেউ ফল ছোট থাকাবস্থায় বাগানের সব ফল অগ্রিম কিনে নেন। আবার অনেকে এক দুই বছরের জন্য অগ্রিম কিনে রাখেন। এতে অনেকসময় ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়। আবার অনেকসময় প্রচুর লাভবান হয়। এখন জানার বিষয় হলো- এই লেনদেন কি বৈধ হচ্ছে?
এর উত্তরে ফুকাহায়ে কেরাম বলেন, গাছে ফল হওয়ার আগে বাগানের আম-লিচু ইত্যাদি অগ্রিম ক্রয়-বিক্রয় জায়েজ নেই।। এ ব্যাপারে হাদিসে নিষেধাজ্ঞা এসেছে। জাবের (রা.) বলেন, نَهَى النّبِيّ صَلّى اللهُ عَلَيْهِ وَسَلّمَ عَنْ بَيْعِ السِّنِينَ অর্থ: ‘নবী (স.) বাইয়ুস সিনিন তথা অগ্রিম এক বা একাধিক বছরের জন্য (গাছের ফল) বিক্রি করা থেকে নিষেধ করেছেন। (সহিহ মুসলিম: ১৫৩৬)
বিজ্ঞাপন
আরও পড়ুন: ৮ গুরুতর হারাম কাজে মানুষের অবাধ বিচরণ
সুতরাং এ ধরণের ক্রয়-বিক্রয় থেকে বিরত থাকতে হবে। তবে বাগানের মালিকদের সঙ্গে ক্রয়-বিক্রয় সংক্রান্ত আলোচনা বা ওয়াদা করা যেতে পারে। সম্ভাব্য দাম নিয়েও প্রাথমিক কথা হতে পারে। কিন্তু প্রকৃত ক্রয়-বিক্রয় ও লেনদেন সম্পন্ন করতে হবে গাছে ফল আসার পর ফলন দেখে। ফল হওয়ার আগে ক্রয়-বিক্রয় করা যাবে না। এ কথা তো বলার অপেক্ষা রাখে না যে, যদি ফলই বের না হয় তাহলে কিসের বেচা-কেনা হচ্ছে। শরিয়তে এ ধরনের অস্তিত্বহীন বস্তুর বেচা-কেনার সুযোগ নেই।
(কিতাবুল হুজ্জাহ আলা আহলিল মাদিনাহ: ১/৬৫০; কিতাবুল আছল: ২/৪৩৮; বাদায়েউস সানায়ে: ৪/৩২৬; আলমুহিতুল বুরহানি: ৯/৩১০; ফাতহুল কাদির: ৫/৪৮৮; আলবাহরুর রায়েক: ৫/৩০০)




