বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ঢাকা

ফ্রান্সে বাংলাদেশি খাদ্যের বাজার বাড়াচ্ছে সিকে ফ্রোজেন ফুড

মুহাম্মদ নূরুল ইসলাম, প্যারিস (ফ্রান্স) থেকে
প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৬, ০১:৪২ পিএম

শেয়ার করুন:

ফ্রান্সে বাংলাদেশি খাদ্যের বাজার বাড়াচ্ছে সিকে ফ্রোজেন ফুড

প্রবাসের মাটিতে দেশীয় পণ্যের ঘ্রাণ, শিকড়ের টান আর স্বদেশের স্বাদকে সঙ্গী করে নতুন ঠিকানায় পথচলা শুরু করেছে সিকে ফ্রোজেন ফুড। বাংলাদেশি ও দক্ষিণ এশীয় প্রবাসীদের কাছে দেশীয় নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করা প্রতিষ্ঠানটির নতুন ওয়্যারহাউস এখন ফ্রান্সের প্যারিসের অদূরে সার্সেলে। এ উপলক্ষে রোববার (১৮ অক্টোবর) আয়োজিত হয় এক বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান। ফিতা কেটে নতুন ঠিকানায় প্রতিষ্ঠানটির কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রবাসী ব্যবসায়ী, উদ্যোক্তা ও শুভানুধ্যায়ীদের এক আন্তরিক মিলনমেলায় পরিণত হয়। এতে উপস্থিত ছিলেন সিকে ফ্রোজেন ফুডের গ্লোবাল সিইও মোহাম্মদ রমজান আলী খান, আমেরিকা জোনের ডিরেক্টর অ্যান্ড সিইও আবদুর রহমান, ইউরোপ জোনের ডিরেক্টর অ্যান্ড সিইও মাহাতাব উদ্দিন চৌধুরী, সিকে ফ্রান্স ও পর্তুগালের পরিচালক মোহাম্মদ আজিজ, ইতালির পরিচালক মিস্টার সিরাজ, পর্তুগালের পরিচালক মোহাম্মদ ইকবাল হোসেন নোমান, সিকে ফ্রান্সের হেড অব অ্যাকাউন্টস মোশিউর রহমান মিশন, সিকে বাংলাদেশের পরিচালক সাহেব জাদা আলী খান, সিকে ফ্রান্সের অ্যাকাউন্টস কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন, সিকে ফ্রান্সের এসআর-১ রানা মাদবর এবং ইউরোপের এসআর মাহবুবসহ প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

অনুষ্ঠানে বক্তারা সিকে ফ্রোজেন ফুডের ব্যবসায়িক অগ্রযাত্রা, গ্রাহকসেবার মানোন্নয়ন এবং ইউরোপজুড়ে বাণিজ্য সম্প্রসারণের পরিকল্পনা তুলে ধরেন। তাদের বক্তব্যে উঠে আসে প্রবাসীদের কাছে দেশীয় খাদ্যপণ্য সহজলভ্য করে তোলার প্রত্যয় এবং ব্যবসায়িক কার্যক্রমকে আরও বিস্তৃত করার প্রত্যাশা। তারা আশাবাদ ব্যক্ত করেন, নতুন ঠিকানায় প্রতিষ্ঠানের এই যাত্রা গ্রাহকসেবা ও বাণিজ্যিক বিকাশের নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।

ফ্রান্সের বিভিন্ন শহর থেকে আগত খুচরা ব্যবসায়ী, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং সিকে ফ্রোজেন ফুডের সহযোগী প্রতিষ্ঠান যমুনা ক্যাশ অ্যান্ড কারি, হাটবাজার ওয়ান ও হাটবাজার টু-এর কর্ণধারদের উপস্থিতিতে অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে। অতিথিরা ইউরোপে বসবাসরত প্রবাসীদের কাছে দেশীয় খাদ্যপণ্য পৌঁছে দেওয়ার এই উদ্যোগকে স্বাগত জানান। তাদের মতে, প্রবাসের ব্যস্ত জীবনে পরিচিত খাদ্যপণ্য শুধু দৈনন্দিন চাহিদাই পূরণ করে না, বরং নিজস্ব সংস্কৃতি ও শেকড়ের সঙ্গে সম্পর্কও অটুট রাখতে সহায়তা করে।

অনুষ্ঠানের শেষ পর্বে সিকে ফ্রোজেন ফুডের উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি ও ব্যবসায়িক অগ্রগতি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এরপর অতিথিদের দেশীয় খাবারে আপ্যায়নের মধ্য দিয়ে শেষ হয় আয়োজন। নতুন ঠিকানায় সিকে ফ্রোজেন ফুডের এই যাত্রা প্রবাসী বাংলাদেশিদের মধ্যে দেশীয় পণ্যের সরবরাহ আরও সুদৃঢ় করার পাশাপাশি ইউরোপজুড়ে প্রতিষ্ঠানটির বাণিজ্যিক অগ্রযাত্রায় নতুন মাত্রা যোগ করবে বলে উপস্থিত অতিথিরা প্রত্যাশা ব্যক্ত করেন।

অনুষ্ঠানের শেষ পর্বে সিকে ফ্রোজেন ফুডের উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি ও ব্যবসায়িক অগ্রগতি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে অতিথিদের দেশীয় খাবারে আপ্যায়নের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর