সৌদি আরবের রিয়াদে প্রবাসী দেবিদ্বার ফাউন্ডেশনের উদ্যোগে দেবিদ্বার উপজেলার (কুমিল্লা-৪) সংসদ সদস্য আবুল হাসনাতের (হাসনাত আব্দুল্লাহ) ওমরাহ শেষে রিয়াদ সিটিতে আগমন উপলক্ষে গণসংবর্ধনা দেওয়া হয়েছে।
প্রবাসী দেবিদ্বার ফাউন্ডেশন, সৌদি আরবের সভাপতি মিডিয়া ব্যক্তিত্ব রুস্তম খাঁনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা হুমায়ুন কবির। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আবুল হাসনাত আবদুল্লাহ। বক্তব্য প্রদান করেন, জসিম সরকার, আনোয়ার পারভেজ, আব্দুল করিম, সেলিম সরকার, জাহাঙ্গীর আলম, মাহবুবুর রহমান প্রমুখ।
এ সময় হাসনাত আবদুল্লাহ প্রবাসীদের জন্য নির্বাচন পূর্ব যে তিনটি ওয়াদা করেছিলেন তা দ্রুত বাস্তবায়নের অঙ্গীকার পুনরাবৃত্তি করেন। সেই সঙ্গে নয় দিনের সফরে প্রবাসীদের যেসব সমস্যা দেখতে পেয়েছেন তা সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংসদ অধিবেশনে তুলে ধরার প্রতিশ্রুতি দিয়েছেন।
এফএ




