বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ঢাকা

কাতারে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

আবুল কালাম ফয়সাল, কাতার
প্রকাশিত: ০৬ আগস্ট ২০২৬, ০১:১২ পিএম

শেয়ার করুন:

কাতারে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
কাতারে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান জুলাই গণঅভ্যুত্থান ও জুলাই শহীদ দিবস পালন করা হয়েছে। ছবি: ঢাকা মেইল

কাতারে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান জুলাই গণঅভ্যুত্থান ও জুলাই শহীদ দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, শহীদদের স্মরণে নীরবতা পালন, দোয়া ও প্রামাণ্যচিত্র প্রদর্শনের আয়োজন করা হয়।

বুধবার (৫ আগস্ট) কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ হযরত আলী খানের সভাপতিত্বে দূতাবাস প্রাঙ্গণে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে জুলাই গণ-অভ্যুত্থানের অংশগ্রহণকারী, কাতারপ্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, সাংবাদিক, রেমিট্যান্সপ্রেরণকারী, বাংলাদেশ এমএইচএম স্কুল অ্যান্ড কলেজের প্রতিনিধি ও শিক্ষার্থী এবং দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে জুলাই গণ-অভ্যুত্থানে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। তাদের রুহের মাগফিরাত, আহতদের দ্রুত সুস্থতা এবং দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

763474472_27996143183351957_7518488396692206429_n

এ সময় জুলাই গণ-অভ্যুত্থান ও জুলাই শহীদ দিবস উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়। একই সঙ্গে দিবসটির তাৎপর্য তুলে ধরে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে কাতারের নর্থওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. হাসান মাহমুদ জুলাই গণঅভ্যুত্থানের পটভূমি ও তাৎপর্য নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা শহীদ ও আহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের আত্মত্যাগের চেতনায় বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে রাষ্ট্রদূত মোহাম্মদ হযরত আলী খান জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের প্রতি শ্রদ্ধা জানান এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। 
তিনি বলেন, অভ্যুত্থানে সংঘটিত গণহত্যা মানবতার ইতিহাসে একটি কালো অধ্যায়। শহীদদের আত্মত্যাগের মধ্য দিয়ে যে ঐতিহাসিক সুযোগ সৃষ্টি হয়েছে, তা জাতীয় ঐক্যের মাধ্যমে বাস্তবায়ন করাই হবে তাদের প্রতি প্রকৃত শ্রদ্ধা।

762660163_1054468810501144_7461567567234830205_n

রাষ্ট্রদূত আরও বলেন, বাংলাদেশের অর্থনীতিতে কাতারপ্রবাসী বাংলাদেশিদের অবদান গুরুত্বপূর্ণ। তিনি বৈধ চ্যানেলে রেমিট্যান্স পাঠানোর আহ্বান জানান এবং বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিদের দেশীয় খাবারের মাধ্যমে আপ্যায়ন করা হয়।

এমআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর