বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ঢাকা

প্রবাস থেকে ফিরেও জঙ্গিবাদ ছাড়েনি সাইফুল্লাহ

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২২, ১১:৩৬ পিএম

শেয়ার করুন:

প্রবাস থেকে ফিরেও জঙ্গিবাদ ছাড়েনি সাইফুল্লাহ

চার বছর কাতারে ছিলেন মো. সাইফুল্লাহ ওরফে মাওলানা মো. সাইফুল্লাহ । সেখানে থাকাকালীন জড়িয়ে পড়েন নিষিদ্ধ ঘোষিত ও জঙ্গি সংগঠন আনসার আল ইসলামে। দেশে ফিরে আসলেও সেই পথ থেকে আর ফিরে আসতে পারেননি। 

চার বছর আগে রাজধানীর সবুজবাগ এলাকায় সাইফুল্লাহসহ আনসার আল ইসলামের‌ আরো কয়েকজনের নামে সন্ত্রাস বিরোধী আইনে মামলা হয়। সেই মামলায় পলাতক ছিলেন। অবশেষে সেই সাইফুল্লাহকে গ্রেফতার করেছে আ্যন্টি টেররিজম ইউনিট (এটিইউ)। মঙ্গলবার কক্সবাজারের লিংক রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত বাড়ি চাঁদপুরের মতলব উত্তরে। 

বুধবার (১৯ অক্টোবর) রাতে ঢাকা মেইলকে বিষয়টি নিশ্চিত করেছেন এটিইউর পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইং) মোহাম্মদ আসলাম খান।

তিনি জানান, সাইফুল্লাহ চার বছর কাতারে ছিলেন। সেখানে থাকা অবস্থায় জঙ্গিবাদের জড়িয়ে পড়েন। বিভিন্ন মানুষকে এই জঙ্গিবাদের দাওয়াত দিতেন তিনি । এরপর দেশে ফিরে আসলে সেই সংগঠনে আবার সক্রিয় হয়ে ওঠেন। দেশে আসার পরেও সামাজিক মাধ্যমে তার সংগঠনের লোকদের নিয়ে রাষ্ট্রবিরোধী নানান কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন।

তিনি আরো জানান, সাইফুল্লাহ ও তার অন্যান্য সহযোগীরা নিজেদের মধ্যে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র, জনমনে ত্রাস, ভীতি ও জননিরাপত্তা বিপন্ন করার লক্ষ্যে পরিকল্পনা করে আসছিলেন। বিষয়টি জানতে পেরে ২০১৯ সালের ৯ জুলাই কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাশ ইউনিটের পক্ষ থেকে সন্ত্রাস তমন আইনে একটি মামলা করা হয়। রাজধানীর সবুজবাগ থানায় মামলা হলে তখন থেকে পলাতক ছিলেন সাইফুল্লাহ। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। 

এমআইকে/একেবি

 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর