শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ঢাকা

সোহরাওয়ার্দী উদ্যানে মাসব্যাপী বিজয় উৎসব করবে বিএনপি: রিজভী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৬, ০১:৫০ পিএম

শেয়ার করুন:

সোহরাওয়ার্দী উদ্যানে মাসব্যাপী বিজয় উৎসব করবে বিএনপি: রিজভী
বিএনপির নয়া পল্টন কার্যালয়ে দলটির মহাসচিব রুহুল কবির রিজভী বিজয় উৎসব উপলক্ষে নানা অনুষ্ঠান আয়োজনের ব্যাপারে কথা বলেছেন / ছবি: ঢাকা মেইল

আগামী ১ ডিসেম্বর থেকে মাসব্যাপী বিজয় উৎসবের আয়োজন করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এতে সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে বিজয় উৎসব উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করা হবে।
‎
‎শুক্রবার (২৭ নভেম্বর) বিএনপির নয়া পল্টন কার্যালয়ে দলটির মহাসচিব রুহুল কবির রিজভী এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।
‎
‎আগামী ১ ডিসেম্বর (মঙ্গলবার) থেকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এ বিজয় উৎসব কর্মসূচির উদ্বোধন করার পরিকল্পনা রয়েছে।
‎
রিজভী বলেন, ঢাকা জেলার মধ্যে যারা নির্বাচন করেছেন ঢাকা জেলা বিএনপি থেকে এবং যারা নির্বাচিত হয়ে সংসদ সদস্য হয়েছেন। সবার সমন্বয়ে একটি যৌথ সভা এখানে অনুষ্ঠিত হয়েছে। যৌথ সভার আলোচ্যসূচিতে ছিল শুধু রাজনৈতিক বিষয়। আমরা সবাই একটা সিদ্ধান্ত নিয়েছি যে, আগামী পহেলা ডিসেম্বর মাসব্যাপী বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হবে। আগামী পহেলা ডিসেম্বর থেকে সোহরাওয়ার্দী উদ্যানে মাসব্যাপী বিজয় উৎসব পালন করা হবে। মাসব্যাপী এ কর্মসূচি ১ ডিসেম্বর বেলা ২টায় উদ্বোধন করা হবে।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব জানান, মাসব্যাপী এ বিজয় উৎসব কর্মসূচির উদ্বোধন সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান।
‎
‎এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, বাবু গয়েশ্বর চন্দ্র রায়, সালাউদ্দিন আহমেদ এবং শ্রমিক দলের আহ্বায়ক আমানুল্লাহ আমান। এ ছাড়াও, উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর দক্ষিণের নেতৃবৃন্দ এবং কেন্দ্রীয় সম্পাদক মন্ডলী এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। পাশাপাশি, ঢাকা জেলায় বিভিন্ন আসনে বিএনপির যেসব নেতাকর্মী নির্বাচন করেছেন তারা সবাই উপস্থিত ছিলেন।
‎
‎একেএস/এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর