বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ঢাকা

নির্বাচন ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জামায়াতের নির্বাহী পরিষদের বৈঠক

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৬, ১০:৪০ পিএম

শেয়ার করুন:

নির্বাচন ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জামায়াতের নির্বাহী পরিষদের বৈঠক
জামায়াতের নির্বাহী পরিষদের বৈঠকে নেতারা।

দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, স্থানীয় সরকার নির্বাচন ও কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে অংশগ্রহণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৬টায় রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন দলটির আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

বৈঠকে সংগঠনের নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি জেনারেলসহ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

বৈঠকে দেশের বর্তমান সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জামায়াতের সঙ্গে মতবিনিময়ের বিষয় এবং কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে দলটির অংশগ্রহণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। 

এ ছাড়া চলমান বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা করেন নেতারা।

টিএই/এএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর