বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ঢাকা

আ.লীগের সঙ্গে যোগাযোগ, বগুড়া জেলা বিএনপি নেতা বহিষ্কার

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৬, ০৬:২৬ পিএম

শেয়ার করুন:

আ.লীগের সঙ্গে যোগাযোগ, বগুড়া জেলা বিএনপি নেতা বহিষ্কার
বিএনপি।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রক্ষার প্রমাণ পাওয়ায় বগুড়া জেলা বিএনপির এক নেতাকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃত নেতার নাম- মো. মিজানুর রহমান মিজান। তিনি বগুড়া জেলা বিএনপির শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক।

বুধবার (২৫ নভেম্বর) বিএনপির সহ-দফতর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে ফ্যাসিস্ট আওয়ামী সন্ত্রাসীদের সাথে যোগাযোগ রাখার সুস্পষ্ট প্রমাণের ভিত্তিতে বগুড়া জেলা বিএনপির শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মো. মিজানুর রহমান মিজানকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

সংগঠনের কোনো পর্যায়ের নেতাকর্মী মো. মিজানুর রহমান মিজানের সঙ্গে সাংগঠনিকভাবে কোনো প্রকার যোগাযোগ রাখলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

বিইউ/এএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর