শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ঢাকা

হাজারীবাগে ‘নিষিদ্ধ’ আ.লীগ-যুবলীগের তিন নেতাকর্মী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৬, ১২:৪১ পিএম

শেয়ার করুন:

হাজারীবাগে ‘নিষিদ্ধ’ আ.লীগ-যুবলীগের তিন নেতাকর্মী গ্রেফতার
গ্রেফতার তিনজন। ছবি: সংগৃহীত

‎রাজধানীর হাজারীবাগ এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং নিষিদ্ধ যুবলীগের তিন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২১ নভেম্বর) সকাল ১০টার দিকে হাজারীবাগ থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

গ্রেফতার ব্যক্তিরা হলেন— মো. বিল্লাল, যিনি ১৪ নম্বর ওয়ার্ডের ১০ নম্বর ইউনিট আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক; আফতাব আহমেদ আনন্দ, হাজারীবাগ থানা যুবলীগের সক্রিয় সদস্য এবং মাইদুল ইসলাম।

হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

নিষিদ্ধ আ.লীগের সহিংস হামলার ফাঁদে পা দেয়নি প্রশাসন

তিনি জানান, হাজারীবাগ থানা এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের তিন নেতাকে গ্রেফতার করা হয়েছে।

ওসি জানান, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে। তাদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

‎একেএস/জেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর