২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টনে সহিংসতার ঘটনায় নিহতদের স্মরণে ২০ বছর পূর্তি উপলক্ষে আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। বুধবার (২৮ অক্টোবর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এ প্রদর্শনীর আয়োজন করা হয়।

আয়োজকরা জানায়, ২০০৬ সালের ২৮ অক্টোবর বিএনপি-জামায়াত নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের পাঁচ বছর পূর্তি উপলক্ষে পল্টনে জামায়াতে ইসলামীর সমাবেশে লগি-বৈঠা নিয়ে হামলা করে আওয়ামী লীগের নেতাকর্মীরা।
এতে জামায়াত-শিবিরের অন্তত ১৪ জন নিহত হন বলে দাবি আয়োজকদের। ওই ঘটনাকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরবর্তী সময়ে রাজনৈতিক অঙ্গনে ওয়ান-ইলেভেনের পটভূমি তৈরির ক্ষেত্রেও ঘটনাটি আলোচনার জন্ম দেয়।

দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আলোকচিত্র প্রদর্শনীর পাশাপাশি দুপুরের পর বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এতে সভাপতিত্ব করবেন ছাত্রশিবিরের সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের।
এমআর/এআরএম




