মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ঢাকা

পিরোজপুরের ঘটনা তদন্তে জামায়াতের দুই সদস্যের কমিটি

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৬, ০৯:০৪ পিএম

শেয়ার করুন:

পিরোজপুরের ঘটনা তদন্তে জামায়াতের দুই সদস্যের কমিটি
বাংলাদেশ জামায়াতে ইসলামী।

পিরোজপুরে সংঘটিত সাম্প্রতিক ঘটনা তদন্তে দুই সদস্যের কমিটি গঠন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। কমিটিকে আগামী তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় কেন্দ্রীয় কার্যালয়ে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বিশেষ বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। বৈঠক শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। 

বৈঠকে পিরোজপুরের সাম্প্রতিক ঘটনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সংগঠনের কেউ এতে জড়িত রয়েছেন কি না, তা খতিয়ে দেখবে তদন্ত কমিটি।

এ বিষয়ে তদন্ত কমিটিকে সার্বিক সহযোগিতা করতে স্থানীয় সংগঠনকে নির্দেশ দেওয়া হয়েছে।

তদন্ত কমিটির সদস্যরা হলেন সাইফুল আলম খান মিলন এমপি ও নূরুল ইসলাম বুলবুল এমপি।

টিএই/এএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর