রোববার, ২৫ অক্টোবর, ২০২৬, ঢাকা

চিফ হুইপ পদ থেকে নাহিদ ইসলামের পদত্যাগ চাইলেন রাশেদ খাঁন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৬, ০৯:৩১ এএম

শেয়ার করুন:

চিফ হুইপ পদ থেকে নাহিদ ইসলামের পদত্যাগ চাইলেন রাশেদ খাঁন
এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

বিরোধীদলীয় চিফ হুইপের পদ থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের পদত্যাগ করার দাবি করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

শনিবার (২৪ অক্টোবর) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই দাবি করেন।

ফেইসবুক পোস্টে রাশেদ খাঁন লিখেন, ‘শেখ হাসিনার মতো তারেক রহমানও অবৈধভাবে ক্ষমতায় রয়েছে বলে মন্তব্য করেছে জামায়াতের প্রক্সি সংগঠনের সভাপতি নাহিদ ইসলাম। যে জাতীয় সংসদে সরকারি দল হিসেবে বিএনপি অবৈধ হয়, সেই সংসদে বিরোধীদলের চিফ হুইপ হিসেবে নাহিদ ইসলাম কিভাবে বৈধ হন?

‘শেখ হাসিনার সাথে তুলনা করে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে অবৈধ বলার আগে নাহিদ ইসলামের উচিত ছিলো জাতীয় সংসদ থেকে পদত্যাগ করা।’

এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামকে নিয়ে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খানের ফেইসবুক পোস্ট।
এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামকে নিয়ে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁনের ফেইসবুক পোস্ট।

‘তবুও যেহেতু পদত্যাগ করার আগে বিএনপি সরকারকে অবৈধ বলে তিনি বক্তব্য দিয়ে ফেলেছেন, সুতরাং এই বক্তব্যের পরে নাহিদ ইসলাম পদত্যাগ না করলে তার কোনো নৈতিক ভিত্তি থাকবে না।’

রাশেদ খাঁন আরও লিখেন, ‘আশা করি, আগামী ২৪ ঘণ্টার মধ্যে নাহিদ ইসলাম পদত্যাগ করে নৈতিকতার প্রমাণ দিবেন এবং রাজপথে দুর্বার আন্দোলন গড়ে তুলে এনসিপির জনভিত্তির প্রমাণ দিবেন।’

এএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর