শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ঢাকা

এনসিপি এখন পুরোপুরি জামায়াতের পেটে ঢুকে গেছে: আবু হানিফ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৬, ০৫:০৭ এএম

শেয়ার করুন:

এনসিপি এখন পুরোপুরি জামায়াতের পেটে ঢুকে গেছে: আবু হানিফ
গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ / সংগৃহীত ছবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নবগঠিত কমিটির সমালোচনা করে গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ বলেছেন, দুই নারী নেত্রীকে বাদ দিয়ে এনসিপি প্রমাণ করল, তারা এখন পুরোপুরি জামায়াতের পেটে ডুকে গেছে’।

শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।

পোস্টে আবু হানিফ লেখেন, ‘এনসিপি গঠনের পর থেকেই মানুষের একটা ধারণা ছিল যে, এটা জামায়াত নিয়ন্ত্রিত একটি সংগঠন। নির্বাচনের সময় মানুষের ধারণা বাস্তবে প্রমাণ হয়। জামায়াতের সঙ্গে জোটের বিষয়ে সবচেয়ে বেশি বিরোধিতা করেছিল এনসিপির নীতিনির্ধারণী ফোরামের দুই সদস্য সামান্তা শারমিন ও নাহিদা সারওয়ার নিভা। এই দুই নারীর জুলাই গণঅভ্যুত্থানে অনেক ভূমিকা ছিল, শুধু জুলাই গণঅভ্যুত্থানে নয় বিগত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনেও এরা সামনে ছিল।

শুধু জামায়াতের বিরোধিতা করার কারণে আজকে এনসিপির এই দুই নারী নেত্রীকে নীতিনির্ধারণী ফোরাম থেকে বাদ দেওয়া হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

আবু হানিফ আরও বলেন, এই দুই নারী নেত্রীকে বাদ দিয়ে এনসিপি প্রমাণ করল, তারা এখন পুরোপুরি জামায়াতের পেটে ডুকে গেছে। কেননা এখন আর জামায়াতের বিরোধিতা করার মতো এনসিপির নীতিনির্ধারণী ফোরামে আর কেউ নাই। ফলে এখন থেকে জামায়াতের এজেন্ডা বাস্তবায়নে এনসিপি আগের চেয়ে আরও বেশি ভূমিকা পালন করতে পারবে বলে তিনি মনে করেন।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর