সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ঢাকা

গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৬, ০২:১৩ পিএম

শেয়ার করুন:

গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক
নিজেই সরকারি লোগো খোলেন ইশরাক। ছবি: সংগৃহীত

নিজের গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুলে ফেলেছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। সোমবার (১৯ অক্টোবর) দুপুরে নিজ বাড়ি থেকে জাতীয় প্রেসক্লাবে যাওয়ার পথে তিনি গাড়ি থেকে লোগোটি খুলে ফেলেন। এ সময় তিনি জানান, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে তাকে। পরে তিনি সংবাদ সম্মেলনে আসেন।

ইশরাক হোসেন গণমাধ্যমকে বলেন, ‘দল চায়নি, নিজে থেকেই পদত্যাগ করছি। বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে।’

ইশরাক বলেন, ‘বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে, তবে মাদকের বিরুদ্ধে যুদ্ধ চলবে।’

আরও পড়ুন

ইশরাকের নতুন হুঁশিয়ারি, মাদকবিরোধী সংগ্রামের ১৬ কলা পূর্ণের ঘোষণা

মাদকবিরোধী অভিযানে অস্ত্র প্রদর্শনের ব্যাখ্যা দিলেন ইশরাক হোসেন

এর আগে গত শনিবার (১৭ অক্টোবর) রাজধানীর গেন্ডারিয়া এলাকায় মাদকবিরোধী অভিযানে গিয়ে আলোচনায় আসেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। ওই সময় তাকে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে থাকতে দেখা যায়। তাঁর সঙ্গে থাকা কয়েকজনের হাতেও আগ্নেয়াস্ত্র দেখা যায়।

ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। রোববার (১৮ অক্টোবর) দিনভর এ ঘটনা নিয়ে রাজনৈতিক অঙ্গনেও আলোচনা চলে। বিষয়টি নিয়ে বিএনপির মধ্যে অস্বস্তি তৈরি হয় এবং সরকারের জন্যও বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়।

জেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর