রোববার, ১৮ অক্টোবর, ২০২৬, ঢাকা

ইশরাকের নতুন হুঁশিয়ারি, মাদকবিরোধী সংগ্রামের ১৬ কলা পূর্ণের ঘোষণা

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৬, ০৯:১১ পিএম

শেয়ার করুন:

ইশরাকের নতুন হুঁশিয়ারি, মাদকবিরোধী সংগ্রামের ১৬ কলা পূর্ণের ঘোষণা
শনিবার মাদকবিরোধী অভিযানে এভাবেই অস্ত্র হাতে বের হন ইশরাক হোসেন

রাজধানীতে মাদকবিরোধী বিতর্কিত অভিযানের পর বিভিন্ন মাধ্যম থেকে আসা আলোচনা ও সমালোচনার মধ্যে এবার আরও কড়া হুঁশিয়ারি দিলেন বিএনপি নেতা ও মুক্তিযোদ্ধা প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। কিছু সংবাদমাধ্যমের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করে তিনি মাদকের আস্তানাগুলো লাঠি দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন।

শনিবারের (১৭ অক্টোবর) ওই অভিযানের পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে বিষয়টি নিয়ে ব্যাপক চর্চা শুরু হয়। এর পরিপ্রেক্ষিতে রোববার (১৮ অক্টোবর) দেওয়া এক বিবৃতিতে ইশরাক হোসেন কিছু গণমাধ্যমের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন।

তিনি দাবি করেন, বেশ কিছু প্রতিষ্ঠিত সংবাদমাধ্যমের আইনি পরামর্শক প্যানেল থাকার পরও তারা আসল ঘটনা জেনেবুঝে একপেশে খবর পরিবেশন করছে। তিনি অভিযোগ করেন, সংশ্লিষ্ট গণমাধ্যমগুলোর প্রতিবেদন দেখে মনে হচ্ছে, ওই সব মাদকের আস্তানার সঙ্গে তাদের পরোক্ষ স্বার্থ জড়িত রয়েছে।

রোববার রাতে ইশরাক হোসেন ফেসবুক পোস্টে লিখেছেন, কিছু নামকরা গণমাধ্যমের নামকরা আইনজীবী প্যানেল দিয়ে আইন এর ধারা স্পষ্ট করে ব‍্যাখা নেওয়ার সামর্থ আছে এবং আমার বিশ্বাস তারা সে চর্চা করেও। সব জেনেশুনে বুঝেও তাদের খবরের ধরন দেখে মনে হচ্ছে ঘুন্টিঘরে মা*এক্সক্লুসিভ সাপ্লায়ার ছিল এরা। তাই আমার অভিযানের পর বন্য পশুর মতো আচরণ করছে।

তিনি লিখেছেন, ‘ওয়েট অ্যান্ড সি। সব মাদকের আখড়া (যারা হয়তো এই পেপারগুলাকে অর্থায়ন করে) ওগুলা মাটির সঙ্গে মেশানো হবে। আমার ব্যক্তিগত নিরাপত্তার জন্যে বৈধ লাইসেন্স করা অস্ত্র ছিল। এখন থেকে এই আস্তানাগুলো বাশের লাঠি দিয়ে ধ্বংস করব। পুলিশ দাঁড়ায় দাঁড়ায় দেখবে, ম্যাজিস্ট্রেটের সামনে করে গ্রেফতার করে নিয়ে যাবে। মাদকবিরোধী সংগ্রামের ১৬ কলা পূর্ণ করা হবে ইনশাআল্লাহ।’

বিইউ/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর