শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ঢাকা

বাংলামোটরে এনসিপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৬, ০৮:৫৮ এএম

শেয়ার করুন:

বাংলামোটরে এনসিপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ
বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে ককটেল বিস্ফোরিত হয় / সংগৃহীত ছবি

রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তরা ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়। এনসিপির মিডিয়া, প্রচার ও ব্র্যান্ডিং বিষয়ক উপ-কমিটির সদস্য ইয়াসির আরাফাত এ তথ্য নিশ্চিত করেছেন।

এনসিপির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তরা এনসিপি কার্যালয়ের সামনের সড়কে তিনটি ককটেল ছুড়ে মারে। এর মধ্যে একটি বিস্ফোরণ হয় এবং দুটি অবিস্ফোরিত রয়ে যায়। পরে পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে এসে ককটেল দুটি নিষ্ক্রিয় করেন।

এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর