মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ঢাকা

‘চোরের মন পুলিশ-পুলিশ, সাধু সাবধান’, জামায়াত আমিরের পোস্ট ভাইরাল

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৬, ১২:৪৫ এএম

শেয়ার করুন:

‘চোরের মন পুলিশ-পুলিশ, সাধু সাবধান’, জামায়াত আমিরের পোস্ট ভাইরাল
তুরস্কের ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ‘সেকেন্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন বাংলাদেশ স্টাডিজে’ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ছয় শব্দের একটি ফেসবুক পোস্ট ঘিরে নেটপাড়ায় শুরু হয়েছে তুমুল আলোচনা।

সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যা ৬টা ২৩ মিনিটে দেওয়া ওই পোস্টে শফিকুর রহমান লিখেছেন, ‘চোরের মন পুলিশ-পুলিশ। সাধু সাবধান।’ 

এর আগে জামায়াত আমিরের ফেসবুক টাইমলাইনে তুরস্ক সফর নিয়ে পোস্ট দেখা গেছে। মক্কা চুক্তি নিয়ে তুরস্ক সরকারের সঙ্গে আলোচনা হয়েছে বলেও জানিয়েছেন বিরোধীদলীয় নেতা। তিনি বলেছেন, সেখানে তুরস্ক সরকারের সঙ্গে আলাপ-আলোচনায় দেশের শিক্ষা, গার্মেন্টস সেক্টর ও মক্কা প্যাক্টসহ নানা বিষয়ে আলোচনা হয়েছে।

রোববার সকালে তুরস্ক সফর ও সৌদি আরবে ওমরাহ পালন শেষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি এসব কথা বলেন। জামায়াত আমির বলেন, তুরস্ক ইন্টারন্যাশনাল কনফারেন্সে যোগদানের মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরা।

কোনো হামলাই বিশ্বের জন্য কল্যাণকর নয় মন্তব্য করে তিনি বলেন, আলোচনার মাধ্যমেই বিশ্বে শান্তি ফিরে আসা উচিত।

এর আগে গত ৭ অক্টোবর ডা. শফিকুর রহমান তুরস্কের ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ‘সেকেন্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন বাংলাদেশ স্টাডিজে’ প্রধান অতিথি হিসেবে যোগ দিতে ঢাকা ছাড়েন। তুরস্কে পৌঁছে ৮ অক্টোবর তুরস্কের পার্লামেন্টের স্পিকার প্রফেসর ড. নুমান কুরতুলমুশের সঙ্গে বৈঠক করেন।

গত ৯ অক্টোবর তুরস্কের ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ‘সেকেন্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন বাংলাদেশ স্টাডিজে’ ডা. শফিকুর রহমান প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।

টিএই/এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর