রোববার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

সিলেট মহানগরসহ সাত জেলার যুবদলের আংশিক কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৫ পিএম

শেয়ার করুন:

সিলেট মহানগরসহ সাত জেলার যুবদলের আংশিক কমিটি ঘোষণা
ক্ষমতাসীন দল বিএনপির অঙ্গসংগঠন জাতীয়তাবাদী যুবদলের লোগো

সিলেট মহানগর ও সাতটি জেলার নতুন আংশিক কমিটি ঘোষণা করেছে জাতীয়তাবাদী যুবদল। জেলা কমিটিগুলো হলো- সিলেট, খুলনা, কুষ্টিয়া, শেরপুর, শরীয়তপুর, মুন্সিগঞ্জ ও সাতক্ষীরা।

রোববার (২০ সেপ্টেম্বর) ক্ষমতাসীন দল বিএনপির অঙ্গসংগঠনটি এসব কমিটি ঘোষণা করা হয়।

যুবদল জানায়, এদিন দলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এসব কমিটির অনুমোদন দেন।

নবঘোষিত সব কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানায় দলটি।

কোন কমিটিতে কারা?

সিলেট মহানগর যুবদলের ৫ সদস্যের কমিটিতে মির্জা মোহাম্মদ সম্রাটকে সভাপতি এবং দেলোয়ার হোসেন দিনারকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন— জ্যেষ্ঠ সহসভাপতি এমদাদুল হক স্বপন, ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক তাহসিন মেহেদি প্রিন্স ও সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমেদ।

মোহাম্মদ মকসুদ আহমদকে সভাপতি ও আব্দুস সালাম টিপুকে সাধারণ সম্পাদক করে সিলেট জেলা যুবদলের ৬ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

এতে জ্যেষ্ঠ সহসভাপতি কয়েস আহমদ, সহসভাপতি মকসুদুল করিম নুহেল, ১ম যুগ্ম সাধারণ সম্পাদক মাসরুর রাসেল এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন হাবিবুল বাশার হাবিব।

খুলনা জেলা যুবদলের ৫ সদস্যের কমিটিতে মেখ নাদিমুজ্জামান জনি সভাপতি এবং গোলাম মোস্তফা তুহিন সাধারণ সম্পাদক হয়েছেন।

কমিটিতে জ্যেষ্ঠ সহসভাপতি পদে জাবির আলী, ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক পদে মাসুম বিল্লাহ ও সাংগঠনিক সম্পাদক পদে স্থান পেয়েছেন গাজী শহীদুল ইসলাম।

ফুহাদ রেজা ফাহিমকে সভাপতি ও জিল্লুর রহমান জনিকে সাধারণ সম্পাদক করে গঠিত হয়েছে কুষ্টিয়া জেলা যুবদলের ৭ সদস্যের কমিটি।

কমিটির অন্য পদাধিকারীরা হলেন— জ্যেষ্ঠ সহসভাপতি মোস্তাফিজুর রহমান সুমন, সহসভাপতি জাকারিয়া মিলন, ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদ, যুগ্ম সাধারণ সম্পাদক জব্বার মিলন এবং সাংগঠনিক সম্পাদক মোজাক্কির রহমান রাব্বি।

সাতক্ষীরা জেলা যুবদলের ৫ সদস্যের কমিটিতে হাফিজুর রহমান মুকুল সভাপতি ও শফিকুল আলম বাবু সাধারণ সম্পাদক হয়েছেন। অন্য পদগুলোতে রয়েছেন জ্যেষ্ঠ সহসভাপতি শেখ মনিরুজ্জামান প্রিন্স, ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন ও সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা সবুজ।

শরীয়তপুর জেলা যুবদলের ৫ সদস্যের কমিটিতে জামাল উদ্দিন বিদ্যুৎ সভাপতি ও নজরুল ইসলাম মৃধা সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন। জ্যেষ্ঠ সহসভাপতি করা হয়েছে লিয়াকত হোসেনকে, ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হক বাদল এবং সাংগঠনিক সম্পাদক আতিকুল ইসলাম।

মুন্সীগঞ্জ জেলা যুবদলের দুই সদস্যের কমিটিতে মোহাম্মদ সোহেল রানাকে সভাপতি ও মোজাম্মেল হক মুন্নাকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

এদিকে শেরপুর জেলা যুবদলের ৫ সদস্যের কমিটিতে মো. আতহারুল ইসলাম আতা সভাপতি এবং মো. শওকত হোসেন সাধারণ সম্পাদক হয়েছেন।

এ ছাড়া জ্যেষ্ঠ সহসভাপতি পদ পেয়েছেন মবিনুজ্জামান মিল্টন, সহসভাপতি মো. মোখলেছুর রহমান ও সাংগঠনিক সম্পাদক হাশেম আহমেদ সিদ্দিকী।

এএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর