সোমবার, ৮ জুন, ২০২৬, ঢাকা

দলের সুনাম নষ্টকারীদের যুবদল সম্পাদকের কঠোর হুঁশিয়ারি

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৮ জুন ২০২৬, ০৩:১৪ পিএম

শেয়ার করুন:

Nayan jubadal
জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য নুরুল ইসলাম নয়ন। - ফাইল ছবি

জাতীয়তাবাদী যুবদলের পদ কোনো একক ব্যক্তির সম্পদ নয়, বরং এটি দলের আমানত- এমন মন্তব্য করে নেতাকর্মীদের কঠোর হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য নুরুল ইসলাম নয়ন।

সোমবার (৮ জুন) রাজধানীর হোটেল ভিক্টোরিতে আয়োজিত এক মতবিনিময় সভায় নেতাকর্মীদের উদ্দেশে তিনি এই হুঁশিয়ারি দেন।


বিজ্ঞাপন


তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, পদের অপব্যবহার করে দলের সুনাম নষ্ট করলে কাউকেই ক্ষমা করা হবে না।

নয়ন বলেন, ‘বিগত গণঅভ্যুত্থানের পর থেকে বিভিন্ন সময়ে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অনেক নেতাকে বহিষ্কার করা হয়েছে, কোথাও কোথাও কমিটি বিলুপ্ত ও শোকজ করা হয়েছে। এমনকি কিছু জায়গায় অভিযুক্তদের গ্রেফতারের জন্য সাংবাদিক সম্মেলন করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বানও জানিয়েছে যুবদল।’

কঠোর সাংগঠনিক অবস্থানের কথা তুলে ধরে যুবদল সম্পাদক আরও বলেন, ‘যাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, তাদের অনেকেই আমাদের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন। দলের জন্য তাদের ত্যাগ ও আন্দোলন-সংগ্রামে বড় ভূমিকা ছিল। কিন্তু দলের শৃঙ্খলা ও ভাবমূর্তি রক্ষার স্বার্থে কোনো আপস করা হয়নি।’


বিজ্ঞাপন


নেতাকর্মীদের উদ্দেশে তিনি আহ্বান জানান, আপনাদের যে পদ দেওয়া হয়েছে, তার মর্যাদা রক্ষা করুন। এমন কাজ করুন যাতে যুবদলের সুনাম বৃদ্ধি পায়। যে কাজগুলো সংগঠনের দুর্নাম ডেকে আনতে পারে, সেসব কর্মকাণ্ড থেকে সম্পূর্ণ বিরত থাকুন।

এর আগে আব্দুল মোনায়েম মুন্নাকে সভাপতি এবং নূরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করে যুবদলের আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেছিল বিএনপি। পরবর্তীতে সারা দেশে মাঠপর্যায়ের আন্দোলন-সংগ্রামে সক্রিয় ও ত্যাগী কর্মীদের মূল্যায়ন করে সম্প্রতি ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

বিইউ/এমআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর