শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

মেঘমল্লার বসুর শারীরিক অবস্থার উন্নতি

ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৪ পিএম

শেয়ার করুন:

মেঘমল্লার বসুর শারীরিক অবস্থার উন্নতি
মেঘমল্লার বসু। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক নেতা ও জাতীয় পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিল সদস্য মেঘমল্লার বসুর শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তাকে আইসিইউ থেকে সাধারণ কেবিন বা ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মেঘমল্লার বসুর নিকট আত্মীয় ইমন বসু জানান, শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১২টার পর তার জ্ঞান ফিরেছে এবং তাকে কৃত্রিম অক্সিজেন দেওয়া বন্ধ রাখা হয়েছে।

ঢামেক হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকগণ মেঘমল্লার বসুর শারীরিক অবস্থার পর্যবেক্ষণ সন্তোষজনক হওয়ায় তাকে নতুন ভবনের ষষ্ঠ তলায় ওয়ার্ডে স্থানান্তর করেন। বর্তমানে তিনি স্বাভাবিকভাবে শ্বাস নিতে পারছেন এবং তার কৃত্রিম অক্সিজেন বা লাইফ সাপোর্ট বন্ধ করা হয়েছে।

হাসপাতলে মেঘমল্লার বসুর আত্মীয় ইমন বসু আরও জানান, চিকিৎসকদের বরাত দিয়ে জানা গেছে, তার শারীরিক অবস্থার ধারাবাহিক উন্নতি ঘটলে তাকে আইসিইউ থেকে সাধারণ কেবিন বা ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে।

হাসপাতাল সূত্র ও সংশ্লিষ্ট ব্যক্তিদের দেওয়া তথ্য অনুযায়ী, সোমবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের গেট এলাকা থেকে মেঘমল্লার বসুকে অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়। পরে তার পরিচিত ব্যক্তিরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা তার পাকস্থলী ধৌত করেন।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, চিকিৎসকেরা মনে করেছেন, মেঘমল্লার বসুকে আইসিইউতে নেওয়া প্রয়োজন। বিকেল থেকে তার শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল। এ কারণে তাকে আইসিইউতে নেওয়া হয়।

এর আগে মেঘমল্লার বসুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ৬০২ নম্বর কক্ষের ৩ নম্বর শয্যায় ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হয়। হাসপাতাল সূত্র জানায়, বিষক্রিয়ার আশঙ্কায় তার পাকস্থলী ধৌত করা হয়েছিল।

এর আগে চলতি বছরের ২০ ফেব্রুয়ারি ঘুমের ওষুধ সেবন করে আত্মহত্যার চেষ্টা করেছিলেন মেঘমল্লার বসু। সে সময় তাকে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে বিপ্লবী ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক জাবির আহমেদ জুবেল জানিয়েছিলেন, একাধিক ঘুমের ওষুধ সেবনের মাধ্যমে তিনি আত্মহত্যার চেষ্টা করেছিলেন।

এমএমআর/এমআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর