বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ঢাকা

নেতৃত্বের জন্য দরকার ত্যাগ, সাহস ও অভিজ্ঞতা: ছাত্রদল নেতা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ আগস্ট ২০২৬, ১২:৫৭ এএম

শেয়ার করুন:

নেতৃত্বের জন্য দরকার ত্যাগ, সাহস ও অভিজ্ঞতা: ছাত্রদল নেতা
ছাত্রদলের সভাপতি পিয়াল হাসান

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতৃত্বের জন্য ত্যাগ, সাহস ও অভিজ্ঞতা সম্পন্ন নেতৃত্ব প্রয়োজন বলে মন্তব্য করেছেন সংগঠনটির ঢাকা কলেজ শাখা ছাত্রদলের সভাপতি পিয়াল হাসান।

মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেলে নিজের ফেসবুক ওয়ালে দেয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পিয়াল হাসান বলেন, ‘ছাত্রদলের নেতৃত্বের জন্য এখন দরকার—শান্ত, ভদ্র, সাহসী, ত্যাগী, ধারাবাহিক সাংগঠনিক অভিজ্ঞতা সম্পন্ন, সত্যবাদী, সুস্পষ্ট পরিকল্পনাকারী ও বিনয়ী একজন মানুষ। যার কথার চেয়ে কাজে পরিচয় স্পষ্ট হবে, ব্যক্তিগত স্বার্থের চেয়ে সংগঠনের স্বার্থ বড় হবে এবং নেতৃত্বে থাকবে দায়িত্ববোধ, ধৈর্য ও দূরদর্শিতা।’

তিনি আরও বলেন, ‘আলহামদুলিল্লাহ, আমাদের সাংগঠনিক অভিভাবক সেদিকেই দৃষ্টি দিয়েছেন।’

উল্লেখ্য, দীর্ঘ প্রতীক্ষার পর নতুন নেতৃত্ব পেতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা। শিগগিরই ঘোষণা করা হবে নতুন কমিটি। ইতিমধ্যে বিদায় নিয়েছেন ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দীন নাছির।

এসএইচ/এআরএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর