বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ঢাকা

জন্মবার্ষিকীতে কোকোর কবরে শ্রদ্ধা জানালেন ডিএনসিসির প্রশাসক

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১২ আগস্ট ২০২৬, ০৮:৫৯ পিএম

শেয়ার করুন:

জন্মবার্ষিকীতে কোকোর কবরে শ্রদ্ধা জানালেন ডিএনসিসির প্রশাসক
আরাফাত রহমান কোকোর জন্মবার্ষিকীতে বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন করেন ডিএনসিসির প্রশাসক শফিকুল ইসলাম খান। ছবি- সংগৃহীত

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র এবং বর্তমান প্রধানমন্ত্রীর ছোট ভাই মরহুম আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকীতে তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

বুধবার (১২ আগস্ট) দুপুরে রাজধানীর বনানী কবরস্থানে আরাফাত রহমান কোকোর কবরে শ্রদ্ধা নিবেদন শেষে তার আত্মার শান্তি কামনা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

প্রশাসকের সঙ্গে এসময় ডিএনসিসির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিকে ডিএনসিসি নগরভবন মসজিদে বাদ যোহর মরহুম আরাফাত রহমান কোকোর জন্মবার্ষিকী উপলক্ষ্যে এক বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

dncc
ডিএনসিসি নগরভবন মসজিদে মরহুম আরাফাত রহমান কোকোর জন্মবার্ষিকীর বিশেষ দোয়া মাহফিল। ছবি- সংগৃহীত

এতে ডিএনসিসির প্রশাসকসহ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অংশ নেন।

এএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর