বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ঢাকা

হামের টিকাদানে ডিএনসিসির প্রথম স্থান অর্জন: প্রশাসক

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১২ আগস্ট ২০২৬, ০৮:৩৩ পিএম

শেয়ার করুন:

হামের টিকাদানে ডিএনসিসির প্রথম স্থান অর্জন: প্রশাসক
ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান। ছবি- সংগৃহীত
  • আগামী সপ্তাহ থেকে কলেরা টিকা

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) হামের টিকাদান কর্মসূচিতে সফলতা দেখিয়েছে বলে দাবি করেছেন সংস্থাটির প্রশাসক শফিকুল ইসলাম খান।

তিনি বলেছেন, ‘হামের টিকাদান কর্মসূচিতে সারা দেশে প্রথম স্থান অর্জন করেছে ডিএনসিসি।’

বুধবার (১২ আগস্ট) গুলশানে ডিএনসিসি নগর ভবন মিলনায়তনে ইউনিসেফের রিভিউ ওয়ার্কশপের উদ্বোধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

ডিএনসিসি প্রশাসক আরও বলেন, ‘হামের টিকাদানের সাফল্যের ধারাবাহিকতায় আগামী সপ্তাহ থেকে নগরীতে কলেরা টিকাদান কার্যক্রম শুরু করা হবে।’

তিনি বলেন, ‘নগরবাসীর সুস্বাস্থ্য নিশ্চিত করতে ইপিআইসহ বিভিন্ন স্বাস্থ্যসেবা ও জনস্বাস্থ্য কার্যক্রমে সবসময় নগরবাসীর পাশে রয়েছে ডিএনসিসি।’

এসময় পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নগরী গড়ে তুলতে নগরবাসীর সহযোগিতা কামনা করেন ডিএনসিসি প্রশাসক।

তিনি বলেন, ‘নগরীর কোথাও ময়লা-আবর্জনা হলে সঙ্গে সঙ্গে জানাবেন। সিটি করপোরেশনের কুইক রেসপন্স টিম ২৪ ঘণ্টার মধ্যে পদক্ষেপ নেবে।’

এরই মধ্যে নাগরিকদের তথ্যের ভিত্তিতে বিভিন্ন এলাকা পরিষ্কার করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক হাসানুল মাহমুদ, ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ইমরুল কায়েস চৌধুরী, ইউনিসেফ বাংলাদেশের স্বাস্থ্য কর্মকর্তা রিয়াদ মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।

এএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর