শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ঢাকা

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম 

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৯ জুন ২০২৬, ০৮:৪০ পিএম

শেয়ার করুন:

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম 
ছবি: সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরে নুরুল ইসলাম (৫৫) নামে বিএনপির এক নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। এতে তিনি গুরুতর আহত হয়েছেন। নুরুল মোহাম্মদপুর থানার ৩৩ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক বলে জানা গেছে। 

শুক্রবার (১৯ জুন) দুপুরে মোহাম্মাদপুর সাত মসজিদ হাউজিং ৪ নম্বর রোডের ৩১ নম্বর বাসার নিচে কে বা কারা তাকে কুপিয়ে চলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। এখন তার সেখানে চিকিৎসা চলছে।


বিজ্ঞাপন


আরও পড়ুন: ইঞ্জিনিয়ারের কাজ করলেন চেয়ারম্যানের সিএ, পেলেন কারণ দর্শানোর নোটিশ

আহত নুরুল ইসলামের ছোট ভাই বিল্লাল হোসেন জানিয়েছেন, নুরুল দুপুরে জুমার নামাজ আদায় করেন। পরে তিনি মসজিদ থেকে বাসার সামনে আসেন। এসময় তিনটি মোটরসাইকেলে ছয় ব্যক্তি আসেন। তারা তাকে কোনো কিছু বুঝে ওঠার আগেই কুপিয়ে চলে যায়। তারা তার মুখে, কাঁধে ও বাম হাতে কুপিয়ে জখম করেছে। এ সময় তার চিৎকারে স্থানীয়রা ছুটে আসলে পালিয়ে যায় তারা। পরে তাকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ ফারুক জানান, মোহাম্মদপুর থেকে একজনকে হাসপাতালে আনা হয়েছে। তার মুখে, কাঁধে-সহ কয়েক জায়গায় জখম হয়েছ। ফলে জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে।

এমআইকে/এআরএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর