শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ঢাকা

ইঞ্জিনিয়ারের কাজ করলেন চেয়ারম্যানের সিএ, পেলেন কারণ দর্শানোর নোটিশ

জেলা প্রতিনিধি, পিরোজপুর
প্রকাশিত: ১৯ জুন ২০২৬, ০৭:৪৩ পিএম

শেয়ার করুন:

ইঞ্জিনিয়ারের কাজ করলেন চেয়ারম্যানের সিএ, পেলেন কারণ দর্শানোর নোটিশ
উপজেলা পরিষদের সিএ (সাট-মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর) ইয়াসির আরাফাত।

পিরোজপুরের জিয়ানগর উপজেলায় এডিবির তিনটি প্রকল্পের টেন্ডার কার্যক্রমে অনিয়মের অভিযোগে উপজেলা পরিষদের সিএ (সাট-মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর) ইয়াসির আরাফাতকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মো. হাফিজুর রহমান।

স্থানীয় ঠিকাদারদের অভিযোগ, উপজেলা প্রকৌশলীর পরিবর্তে ইয়াসিন আরাফাত টেন্ডার প্রক্রিয়ায় হস্তক্ষেপ করে নিজের পছন্দের ঠিকাদারকে কাজ পাইয়ে দেওয়ার চেষ্টা করেন। এ অভিযোগে গতকাল বৃহস্পতিবার কয়েকজন ঠিকাদার ইউএনওর কাছে লিখিত আবেদন দিয়ে টেন্ডার কার্যক্রম স্থগিতের দাবি জানান।


বিজ্ঞাপন


অভিযোগের পর উপজেলা প্রকৌশলী ইমরান আহমেদ, মাঠ সহকারী প্রকৌশলী ও সিএকে তলব করে বিষয়টি তদন্ত করা হয়। প্রাথমিক অনুসন্ধানে আরাফাতের সংশ্লিষ্টতার তথ্য পাওয়ায় তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয় এবং টেন্ডার কার্যক্রম স্থগিত করা হয়।

ঠিকাদারদের ভাষ্য, জেলার সব যোগ্য লাইসেন্সধারী ঠিকাদারের অংশগ্রহণের সুযোগ থাকলেও চূড়ান্ত লটারিতে জিয়ানগরের কোনো ঠিকাদার স্থান পাননি। তারা অভিযোগ করেন, এলজিইডির পাসওয়ার্ড ব্যবহার করে অনিয়মের মাধ্যমে নির্দিষ্ট ঠিকাদারকে সুবিধা দেওয়ার চেষ্টা করা হয়েছে।

তবে অভিযোগ অস্বীকার করে ইয়াসির আরাফাত বলেন, তিনি শুধু কাগজপত্র প্রস্তুতে সহায়তা করেছেন।

উপজেলা প্রকৌশলী ইমরান আহমেদ জানান, যান্ত্রিক ত্রুটির কারণে টেন্ডার কল বন্ধ করা হয়েছে।


বিজ্ঞাপন


ইউএনও হাসান মো. হাফিজুর রহমান বলেন, তদন্তে অনিয়মের বিষয়টি সামনে আসায় টেন্ডার স্থগিত করা হয়েছে। সরকারি বিধি অনুযায়ী নতুন করে টেন্ডার আহ্বান করা হবে।

উল্লেখ্য, উপজেলা পরিষদের সিএ আরাফাতের বিরুদ্ধে সাবেক কর্মস্থল নাজিরপুরে একাধিক দুর্নীতির অভিযোগ ছিল এবং সেই দুর্নীতির সংবাদ মিডিয়ায় প্রচারের কারণে তাকে সেখান থেকে জিয়ানগরে বদলি করা হয়েছিল।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর