সোমবার, ১ জুন, ২০২৬, ঢাকা

তোফায়েল আহমেদের প্রথম জানাজা ধানমন্ডিতে, ভোলায় দাফন মঙ্গলবার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১ জুন ২০২৬, ০৭:০৬ পিএম

শেয়ার করুন:

তোফায়েল আহমেদের প্রথম জানাজা ধানমন্ডিতে, ভোলায় দাফন মঙ্গলবার

মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদের প্রথম জানাজা রাজধানীতে ধানমন্ডির তাকওয়া মসজিদে অনুষ্ঠিত হবে। আজ সোমবার (১ জুন) মাগরিবের নামাজের পর এ জানাজা অনুষ্ঠিত হবে।

পরিবারের একাধিক সূত্র ও তার ব‍্যক্তিগত সহকারী আবুল খায়ের এ তথ্য নিশ্চিত করেছেন।


বিজ্ঞাপন


জানা গেছে, সোমবার (১ জুন) বিকেল সাড়ে ৩টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে তিনি মারা যান। হাসপাতাল কর্তৃপক্ষ ও পরিবারের পক্ষ থেকে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।

হাসপাতাল কর্তৃপক্ষ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গত বছরের ২৪ সেপ্টেম্বর তোফায়েল আহমেদ নিউমোনিয়াজনিত শ্বাসকষ্ট, হৃদরোগ ও শারীরিক দুর্বলতা নিয়ে হাসপাতালে ভর্তি হন। সেখানেই লাইফ সাপোর্টে ছিলেন তিনি।

তার জামাতা ও সাবেক এমপি ডা. তৌহিদুজ্জামান তুহিন জানান, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন তোফায়েল আহমেদ। তিনি এক মেয়ে ও অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন।

বিকেলে স্কয়ার হাসপাতালে তোফায়েল আহমেদের স্বজনরা জানান, মরদেহ ধানমন্ডির ১২/এ-তে তাকওয়া মসজিদে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানেই মরদেহের গোসল করানো হবে এবং বাদ মাগরিব প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। পরে আবার স্কয়া‌র হাসপাতালের হিমঘরে নিয়ে যাওয়া হবে।


বিজ্ঞাপন


তোফায়েল আহমেদের ব‍্যক্তিগত সহকারী আবুল খায়ের জানান, আগামীকাল মঙ্গলবার হে‌লিকপ্টা‌রে করে তার নিজ জেলা ভোলায় নেওয়া হবে তাকে। সেখানে সা‌র্কিট হাউজ ময়দানে জানাজা শেষে তাকে মায়ের কবরের পা‌শে দাফন করা হবে।

সদ্য প্রয়াত বর্ষীয়ান এ রাজনীতিবিদ দীর্ঘদিন প্যারালাইসিস সহ অন্যান্য শারীরিক সমস্যায় ভুগছিলেন।

এসএইচ/এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর